জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ায় বিট কর্মকর্তাকে চাপা দেওয়া ঘাতক ট্রাক জব্দ

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে মাটিভর্তি একটি ট্রাককে ধাওয়া করতে গিয়ে সেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাজ্জাদ হোসেন নামের এক বিট কর্মকর্তা নিহতের ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

রোববার (৩১মার্চ ) দুপুরে বান্দরবান নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকা থেকে জব্দ করা হয়। তবে চালক বাপ্পা পালিয়েছে বলেন জানান পুলিশ।

নিহত বন কর্মকর্তার সাজ্জাদুজ্জামান সজল (৩০) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে। তিনি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। দুবছর আগে বিয়ে করা সাজ্জাদের নয় মাসের একটি মেয়ে সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন।

তিনি জানান,বিট কর্মকর্তাকে চাপা দিয়ে হত্যা করার সময় ব্যবহৃত ঘাতক গাড়িকে চিহ্নিত করে আটক করা হয়েছে। তবে চালক পালাতক রয়েছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, গাড়িটার মালিক উখিয়া রাজাপালং এলাকার সৈয়দ করিমের। গাড়িটার চালক ছিলেন বাপ্পা নামক একজন।ঘটনার পর চালক বাপ্পা গাড়ি রেখে পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

এদিকে দুপুরে কক্সবাজার বিভাগীয় বন কার্যালয়ে নিহত বনকর্মকর্তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।পরে জানাযা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে পাঠানো হচ্ছে।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা গাজী মুহাম্মদ শফিউল আলম জানান, উখিয়ায় রাতের আঁধারে কোথাও না কোথাও অবৈধ ভাবে পাহাড় কাটা চলে। তাই রেঞ্জের সকল বিট কর্মকর্তারা রাতে নিয়মিত অভিযানে নামেন। প্রতিদিনের মতো রবিবার সেহেরির সময় অভিযান টহলে যান উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। এসময় খবর পান, এলাকার হরিণ মারা লালুর বরো ঘাটা এলাকা দিয়ে তুতুরবিল গ্রামের চিহ্নিত পাহাড় খেকো ছৈয়দ আলম ওরফে কানা ছৈয়দ পাহাড়ের মাটি ট্রাকে পাচার করছে। মোটরসাইকেল চালিয়ে সাজ্জাদুজামানরা সেখানে পৌঁছে ট্রাক থামাতে সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে মাটিভর্তি ট্রাক গাড়িটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় সজলের। আহত হন সঙ্গে থাকা অন্য বনকর্মী।

Tag
আরও খবর