জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ফের টেকনাফ সীমান্তে গুলাগুলি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপার থেকে মিয়ানমারের অভ্যন্তর থেকে আবার তীব্র বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ ভেসে এসেছে।

রোববার (৩১মার্চ) সকাল ৭টা থেকে উপজেলার সাবারাং, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের পার্শ্ববর্তী মিয়ানমার এলাকায় থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন সীমান্ত এলাকায় বসবাসরতরা।

সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, আজ সকাল থেকে ব্যাপক গুলাগুলির শব্দ শুনা যায়।স্থানীয়রা অনেক আতঙ্কে আছেন। টানা কয়েকদিন ধরে গুলাগুলি শব্দ শুনা যাচ্ছে।

হোয়াইক্ষং ইউনিয়ন উনছিপ্রাং এলাকার বাসিন্দা ফায়সাল বলেন,টানা কয়েকদিন ধরে এই ভারী অস্ত্রের শব্দ শুনা যাচ্ছে। আমরা যারা সীমান্তের কাছাকাছি বসবাস করি তারা অনেক আতঙ্কে আছি।কখন আবার গুলি এসে পড়ে।

শাহপরীর দ্বীপ এলাকার জেলে ইসমাইল বলেন, সকাল থেকে গুলাগুলি হচ্ছে মায়ানমারের অভ্যন্তরে। মর্টার শেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় কাঁপছে। অনেক জেলে ভয়ে এখন মাছ শিকারে যাচ্ছে না।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, সকাল থেকে থেমে থেমে গুলাগুলি হচ্ছে মায়ানমারের অভ্যন্তরে।স্থানীয়রা অনেক আতঙ্কে আছেন।

Tag
আরও খবর