জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ অস্ত্র কারবারী আটক

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্রসহ একজন অস্ত্র কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


আটককৃত অস্ত্র কারবারী হলেন,টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাহপরীরদ্বীপ মাঝের পাড়ার নুরুল ইসলামের ছেলে কামাল হোসেন (২৬)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান,শনিবার (৩০ মার্চ) ভোরে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত এলাকার সা আদ বিন আবীওয়াক্কাস আল্ ইসলাম মাদ্রাসার পশ্চিমে বেড়ীবাঁধের উপর র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির নাম ঠিকানা প্রকাশসহ তার হেফাজতে দেশীয় তৈরী অস্ত্র থাকায় সে কৌশলে পালানোর চেষ্টা করে মর্মে জানায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত হতে ১টি দেশীয় তৈরী ওয়ানশুটার গান উদ্ধারসহ ১টি স্মার্ট ফোন (২টি সীমসহ) ও ৯৭০ টাকা জব্দ করা হয়।


আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে নিজেকে অস্ত্র কারবারী বলে স্বীকার করে। এছাড়াও উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি এবং উক্ত অবৈধ অস্ত্র বেআইনি ভাবে নিজ হেফাজতে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে বলে জানায়।


তিনি আরো জানান,উদ্ধারকৃত আলামতসহ আটক

কৃত অস্ত্র কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর