জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিজান, ১ লক্ষ টাকা জরিমানা।

কক্সবাজারের সদর থানাধীন বিসিক শিল্প নগরী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির জন্য অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর ১২ ধারা লঙ্ঘনের অপরাধে মেসার্স তানভীর এন্টারপ্রাইজ এর মালিক আজিজুর রহমান’কে এক লক্ষ (১,০০,০০০) টাকা জরিমানা করেছে র‌্যাব-১৫।

কক্সবাজারে দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ অসাধু ব্যবসায়ী চক্র নিম্ন আয়ের মানুষের জন্য সরকার কর্তৃক প্রদত্ত স্বল্প মূল্যের সুবিধাজনক পণ্য (Convenience Goods) ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অবৈধভাবে সংগ্রহ ও মজুদ করে বেশি মূল্যে বিক্রয় আসছে মর্মে তথ্য পায় র‌্যাব-১৫। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টিসিবির পণ্য সামগ্রী অবৈধভাবে মজুদ ও বিক্রির সাথে জড়িত অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ মার্চ ২০২৪ তারিখ অনুমান ০০.০৫ ঘটিকার সময় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহায়তায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের সদর থানাধীন বিসিক শিল্প নগরী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় কক্সবাজার বিসিক শিল্পনগরীতে মেসার্স তানভীর এন্টারপ্রাইজে টিসিবির সীলযুক্ত বিপুল পরিমাণ ভোজ্য তৈল উদ্ধার করা হয়। পরবর্তীতে টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির জন্য অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর ১২ ধারা লঙ্ঘনের অপরাধে মেসার্স তানভীর এন্টারপ্রাইজ এর মালিক আজিজুর রহমান’কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়

Tag
আরও খবর