জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

স্ত্রী-কন্যা ছেড়ে সহকর্মীর সাথে অনৈতিক সম্পর্ক – প্রান্তিক এনজিওর কর্মকর্তার

" আমার লাইফটা নষ্ট করেছে, আমার মেয়ের লাইফটাও নষ্ট করেছে সে " কান্না জড়িত কন্ঠে নিজের স্বামীকে নিয়ে এভাবেই বলছিলেন ময়মনসিংহের ২৫ বছর বয়সী এক নারী।


ঐ নারীর অভিযোগ, বিবাহ বিচ্ছেদ ছাড়াই এক সহকর্মীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে গত দুইবছর ধরে যোগাযোগ করছেন না তাঁর স্বামী আব্দুল্লাহ আল আবির।


ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার আব্দুল কাদেরের পুত্র আবির উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও প্রান্তিক উন্নয়ন সোসাইটির স্বাস্থ্য সেবা কেন্দ্রের ক্লিনিক ম্যানেজারের দায়িত্বে আছেন।


২০২২ সালে আবির প্রতিষ্ঠানটিতে দায়িত্ব নেওয়ার পর সেখানকার মিডওয়াইফ হিসেবে কর্মরত সীমা রহমানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে জানান তার স্ত্রী। 


স্ত্রীর ভাষ্যমতে তারা ২০১৭ সালে বিয়ে করেন, তাদের ঘরে ৫ বছর বয়সী এক কন্যা রয়েছে। উখিয়ায় চাকরিতে আসার পর আবির হঠাৎ করেই যোগাযোগ কমাতে শুরু করেন তার সাথে পরে তিনি জানতে পারেন স্বামীর দ্বিতীয় সম্পর্কের কথা। ফলে আবির ক্ষিপ্ত হয়ে ডিভোর্স কিংবা কোনো প্রকারের সমাধান ছাড়াই তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন ,নিচ্ছেন না পরিবারের ভরণপোষণের দায়িত্ব।


কন্যাকে নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করা ঐ নারী জানান, " ভালোবেসে আবিরকে বিয়ে করেছিলাম, আমি তার পরিবারের কাছে দারস্থ হয়েছি স্ত্রীর প্রাপ্য মর্যাদা পেতে তারাও আমাকে ফিরিয়ে দিয়েছে। গাজীপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে মেয়েকে নিয়ে কোন রকম বেঁচে আছি।"


নাম প্রকাশে অনিচ্ছুক আবিরের এক সহকর্মী জানান, " আমরা জানি সীমা ও তার বিয়ে হয়েছে, তবে কিভাবে প্রথম স্ত্রীর অমতে সে বিয়ে করলো জানিনা। কিন্তু এটা ঠিক তারা লিভ টু গেদারে আছে। "


অন্যদিকে ইমরান হোসাইন নামে একজনকে ২০১৯ সালে বিয়ে করেছিলেন সীমা, গতবছর আবিরের সাথে সম্পর্কের জেরে তাদের বিচ্ছেদ হয়।


বিয়ের আগে থেকেই সীমার সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন ইমরান। ১৫ বছর ধরে চলতে থাকা সম্পর্ক শেষ করেছেন উল্লেখ করে তিনি জানান, " এসব নিয়ে আর ভাবতে চাই না, আল্লাহ যা করেন ভালো করেন এবং ওর বিচার তিনিই করবেন। "


স্বামীর কর্মস্থল প্রান্তিকের নির্বাহী পরিচালক আ ফ ম রেজাউল করিম কে বিষয়টি অবগত করেছিলেন আবিরের স্ত্রী। প্রতিকার পাওয়া তো দূরের কথা উলটো ঐ কর্মকর্তা তাকে শাসিয়েছিলেন বলে জানান তিনি।


আবিরের স্ত্রী বলেন, " প্রান্তিকের মালিক আমাকে বলেছেন তাকে ফোন দেওয়ার সাহস কি করে পেলাম। তিনি আমাকে গালমন্দ করেন। ঐ সময় যদি তার অফিস ব্যবস্থা নিতো আজকে আমার পরিণতি এমন হত না।"


খোঁজ নিয়ে জানা গেছে শুধু নারী কেলেংকারীই নয় - দাতা সংস্থার সামগ্রী বিক্রি, অনুদানের ওষুধ নয়ছয় সহ বিতর্কিত এনজিও হিসেবে পরিচিত প্রান্তিকের উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগসাজশে ঐ সংস্থার স্বাস্থ্য প্রকল্পে ব্যাপক দুর্নীতিতে জড়িত আবির।


এসব নিয়ে প্রতিবাদ করায় সংস্থাটি থেকে চাকরি খোঁয়াতে হয়েছে অনেককেই, যাদের মধ্যে তিনজনের তথ্য পাওয়া গেছে।


নাম প্রকাশে অনিচ্ছুক তাদেরই একজন আবিরের প্রাক্তন সহকর্মী বলেন, " সংস্থার অসাধু ব্যবস্থাপনার কারণে অনৈতিক কর্মকান্ড চালানোর সুযোগ পেয়েছে সে। দাতা সংস্থার প্রদান করা সোলার লাইট, ঔষধ সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী কৌশলে সে বিক্রি করেছে এবং তার উর্ধতনদের সাথে অর্থ বন্টন করেছে। এসব নিয়ে প্রতিবাদ করায় আমি চাকরি হারিয়েছি।"


আবিরের কুকীর্তির নেপথ্যে যে তার সংস্থার মদদ রয়েছে সেটির প্রমাণ মিলেছে খোদ আবিরের বক্তব্যেই। অভিযোগ প্রসঙ্গে নিজের সব অপকর্মের দায় কর্মস্থলকে চাপিয়ে দিতে তিনি বলেন, " আপনার আমার অফিসকে বলেন, এসব প্রশ্নের উত্তর অফিস দিবে আমি নই।"


এসব বিষয়ে মুঠোফোনে প্রান্তিকের নির্বাহী পরিচালকের কাছে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Tag
আরও খবর