জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

পেকুয়ায় দুটি করাতকল সীলগালা

পেকুয়ায় যত্রতত্রে গড়ে উঠেছে অবৈধ করাতকল। উপজেলায় গড়ে উঠেছে অন্তত ৩০টি করাতকল। এসবের কোনটাই অনুমোদন নেই। বুধবার (২৭ মার্চ) পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এসময় টইটং হাজি বাজারে ভ্রাম্যমান আদালত বসিয়ে মো.হাবিবুর রহমান ও খোকনের দুটি করাতকল সীলগালা করেন।


এছাড়া পেকুয়া বাজার ও কলেজগেইট চৌমুহনীতেও মোবাইকোর্ট পরিচালনা করা হয়েছে। ফুটপাত দখল করে পার্কিং করে যানজট সৃষ্টি করায় বিভিন্ন ব্যবসায়ী, সিএনজি ও টমটম চালকদের মোট সাত হাজার সাতশত টাকা অর্থ জরিমানা করা হয়।


পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.সাইফুল ইসলাম বলেন, অনুমোদন না থাকায় বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে টইটং হাজিবাজারের দুটি করাতকল সীলগালা করে দেওয়া হয়েছে। এর আগে ২৪ মার্চ টইটং ইউপির কার্যালয় সংলগ্ন জালিয়ার চাং রাস্তার মাথা এলাকা থেকে রুহুল কাদের ও আমিন উল্লাহর দুটি করাতকল সীলগালা করা হয়েছে।


তিনি আরো বলেন, ডিসি অফিসের তথ্যমতে পেকুয়ায় ২৬টি করাতকল রয়েছে। এসবের কোনটাই অনুমোদন নেই। ডিসি অফিসের নির্দেশনা রয়েছে অবৈধ করাতকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। পর্যাক্রমে সকল অবৈধ করাতকল বন্ধ করে দেওয়া হবে। বনবিভাগের ১০ কিলোমিটারের মধ্যে কোন করাতকল বসানো যাবেনা বলেও জানান তিনি।

Tag
আরও খবর