জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বাঙালি সেজেও রেহাই পেলেন না রোহিঙ্গা আবুল

কক্সবাজারের উখিয়া থেকে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, ছয় বছর আগে চট্টগ্রাম নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া এই যুবক তখন পরিচয় গোপন করে এক বাঙালি যুবকের নাম-পরিচয় দিয়েছিলেন।


জামিনে গিয়ে পালানোর পর আদালতের পরোয়ানা পেয়ে পুলিশ জানতে পারে, যাকে ধরতে পরোয়ানা- তিনি আসল ব্যক্তি নন, আগে কখনো গ্রেপ্তারও হননি তিনি।


দুই বছরের বেশি সময় তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর সদস্যরা উখিয়ার বালুখালী এলাকার ১২ নম্বর ক্যাম্প থেকে বুধবার আবুল হোসেন (৩৫) নামে রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করে।


পুলিশ জানায়, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত বাসিন্দা আবুল হোসেন। কিন্তু তার আগে থেকেই থাকতেন চকরিয়ার জঙ্গল খুটাখালী এলাকায়। ছয় বছর আগে চট্টগ্রাম নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে নিজের পরিচয় গোপন রেখে নাম প্রকাশ করেন সালাহ উদ্দিন।


এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর সালাহ উদ্দিন আগে কখনও গ্রেপ্তার হয়নি বলে আদালতকে জানায়। পরে আদালত মামলাটির অধিকতর তদন্ত করতে পিবিআইকে আদেশ দেয়।


মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চকরিয়ার জঙ্গল খুটাখালী এলাকার বাসিন্দা সালাহ উদ্দিন পেশায় কৃষক। তার প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির কাছে স্ত্রীকে নিয়ে থাকতেন রোহিঙ্গা যুবক আবুল হোসেন। এ কারণে তারা পরষ্পর পরিচিত ছিল।


“২০১৭ সালের নভেম্বরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল আবুল হোসেন। পূর্ব পরিচয়ের কারণে রোহিঙ্গা যুবক আবুল হোসেন নিজের নাম-পরিচয় গোপন রেখে সালাহ উদ্দিনের নাম-ঠিকানা প্রকাশ করেন।”


আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যাওয়ার পর চান্দগাঁও থানা পুলিশ আসামিকে পলাতক দেখিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সালাহ উদ্দিনের বাড়িতে পুলিশ গেলে তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশকে জানায়।


পরিদর্শক মোজাম্মেল জানান, চট্টগ্রাম মহানগর চতুর্থ দায়রা জজ আদালতে সালাহ উদ্দিন বলেছেন, তার নামে যে পরোয়ানা জারি হয়েছে- সেই সালাহ উদ্দিন তিনি নন। আগে কখনও তিনি গ্রেপ্তারও হননি। আদালত সালাহ উদ্দিনের আবেদন আমলে নিয়ে ২০২২ সালের ৩০ জানুয়ারি মামলাটি পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেয়।


তদন্ত কর্মকর্তা বলেন, “কারাগারে বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়ার হাজতিদের ছবি এবং গ্রেপ্তারের পর ছবি মিলিয়ে দেখা যায়, পরোয়ানা জারি হওয়া সালাহ উদ্দিন এবং গ্রেপ্তার হওয়া সালাহ ‍উদ্দিনের ছবির ভিন্নতা আছে।”


টানা তদন্তের পর বুধবার উখিয়া বালুখালী ১২ নম্বর ক্যাম্প থেকে আবুল হোসেনকে গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

Tag
আরও খবর