জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ঈদগাঁওয়ের ৫ ইউপি নির্বাচন,ভোট যুদ্ধে ৩৮৪ প্রার্থী

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোট যুদ্ধে ৩৮৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। ২৮ মার্চ মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৪৮ জন, সাধারণ সদস্য পদে ২৬৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তার মনোনীত ২জন রিটার্নিং কর্মকর্তা বরাবরে।ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, গত ১৪ মার্চ থেকে মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেয়া কার্যক্রম শুরু হয়েছিল। ২৮ মার্চ ছিল জমা প্রদানের শেষ দিন। এ দিন ৫ ইউনিয়ন থেকে ৩৮৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে।

তৎমধ্যে ঈদগাঁও ইউনিয়ন থেকে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ১১ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী, ১নং ওয়ার্ড থেকে ১০ জন সাধারণ সদস্য, ২নং ওয়ার্ড থেকে ১ জন, ৩নং ওয়ার্ড থেকে ৯ জন, ৪নং ওয়ার্ড থেকে ৮জন, ৫নং ওয়ার্ড থেকে ৩জন, ৬নং ওয়ার্ড থেকে ৫জন, ৭নং ওয়ার্ড ১০ জন, ৮নং ওয়ার্ড থেকে ৮ জন, ৯নং ওয়ার্ড ৩ জন।

জালালাবাদ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত নারী সদস্য ১৭ জন, সাধারণ সদস্য পদে ৫২ জন। ১নং ওয়ার্ড থেকে ৭ জন, ২নং ওয়ার্ড থেকে ৮ জন, ৩নং ওয়ার্ড থেকে ৭ জন, ৪নং থেকে ৬ জন, ৫নং ওয়ার্ড থেকে ৫ জন, ৬নং ওয়ার্ড থেকে ৩ জন ৭নং ওয়ার্ড থেকে ৫জন, ৮নং ওয়ার্ড থেকে ৪জন, ৯নং ওয়ার্ড ৭ জন।

পোকখালী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছে ১৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৫৬ জন।১নং ওয়ার্ড থেকে ৩জন, ২নং ওয়ার্ড থেকে ৩জন, ৩নং ওয়ার্ড থেকে ৬জন,৪নং ওয়ার্ড থেকে ৭ জন, ৫নং ওয়ার্ড থেকে ৮ জন, ৬নং ওয়ার্ড থেকে ৯জন, ৭নং ওয়ার্ড থেকে ৫ জন, ৮নং ওয়ার্ড থেকে ৫জন, ৯নং ওয়ার্ড থেকে ১০ জন।

ইসলামাবাদ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছে ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন,সাধারণ সদস্য পদে ৫৮ জন। ১নং ওয়ার্ড থেকে ৬জন, ২নং ওয়ার্ড থেকে ৯জন, ৩নং ওয়ার্ড ৮ জন, ৪নং ওয়ার্ড থেকে ৬ জন, ৫ নং ওয়ার্ড থেকে ৬জন, ৬নং ওয়ার্ড থেকে ৯ জন, ৭নং ওয়ার্ড থেকে ৫জন, ৭নং ওয়ার্ড ৫জন, ৮নং ওয়ার্ড থেকে ৪জন, ৯নং ওয়ার্ড থেকে ৬ জন।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছে ৮জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৪১ জন।১নং ওয়ার্ড থেকে ৫জন, ২নং ওয়ার্ড থেকে ৪ জন, ৩নং ওয়ার্ড থেকে ৩জন, ৪নং ওয়ার্ড থেকে ৫জন, ৫নং ওয়ার্ড থেকে ২জন, ৬নং ওয়ার্ড থেকে ৫জন, ৭নং ওয়ার্ড থেকে ৫জন, ৮নং ওয়ার্ড থেকে ৬জন, ৯নং ওয়ার্ড থেকে ৬ জন

ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, এবারে ৫ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে ৪৫ টি ওয়ার্ডে কেন্দ্র রয়েছে ৪৭ টি। ভোট কক্ষ থাকবে ২৪১ টি, অস্থায়ী ভোটকক্ষ থাকবে ৪ টি। মোট ভোটার সংখ্যা রয়েছে ৮৮.৭৫৮ ভোট। উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ঈদগাঁওয়ের ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag
আরও খবর