জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ার সোলতানের নোহা ইয়াবাসহ চট্টগ্রামে জব্দ

কক্সবাজার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের আলোচিত হোটেল ব্যবসায়ী সুলতান হোটেলের মালিক সুলতানের একটি নোহা গাড়ি ইয়াবাসহ চট্টগ্রাম ডিবির হাতে জব্দ হয়েছে।


সোমবার (২৫ মার্চ) চট্টগ্রাম-কক্সবাজার রোডে আনোয়ার থানায় চেকপোস্ট বসিয়ে জব্দ করা হয়৷


জানা যায়, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিলের ড্রাইভার নূর হোসেন বেশকিছু দিন ধরে সোলতানের নতুন গাড়ি চালাচ্ছেিল৷ নূর হোসেন ও সোলতান বেশ কয়েক বছর ধরে গাড়ির আড়ালে ইয়াবা পাচার করে যাচ্ছিল। নূর হোসেনের পরিবারের দাবি, সোলতান সিন্ডিকেটের ইয়াবার বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা আয়ের লোভ দেখিয়ে নূর হোসেনকে দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। ইতিপূর্বেও সুলতানের বিরুদ্ধে সিন্ডিকেট করে ইয়াবা বাণিজ্যের অভিযোগ রয়েছে। বিশেষ করে হোটেল ব্যবসায়ী সুলতান, টেলিকম ব্যবসায়ী ফাইজুল ও মার্সেল জয়নাল সিন্ডিকেট উখিয়ার ইয়াবা বাজারে অন্যতম সিন্ডিকেট হিসেবে পরিচিত। ইতিমধ্যে তারা ইয়াবা বানিজ্য করে কোটিপতির খাতায় নাম লিখিয়েছে।


এদিকে স্থানীয় একাধিক ড্রাইভারের সূত্রে জানা যায়, আটক নূর হোসেন উখিয়ার একটি শ্রমিক সংগঠনের নেতার ছোট ভাই। শ্রমিক নেতার ছোট ভাই হিসেবে নূর হোসেন বড়ভাইয়ের দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে উখিয়ার সীমান্ত থেকে বাংলাদেশর বিভিন্ন জেলায় ইয়াবা পাচার করে আসছিলো। নিয়মিত রুটিন হিসেব পাচার করা ইয়াবা হঠাৎ ডিবির জালে আটকা পড়ে নূর হোসেন৷ এ বিষয়ে আনোয়ার থানায় একটি মাদক মামলা দায়েরে করা হয়েছে বলে জানা গেছে।


এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, নূর হোসেন নামে এক মাদক কারবারি বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে৷

Tag
আরও খবর