সপ্তাহ না পেরুতেই ফের অপহরণের ঘটনা ঘটেছে টেকনাফের হোয়াইক্যংয়ে।
মঙ্গলবার (২৬ তারিখ) দুপুরে টেকনাফের হোয়াইক্যং কম্বন চিবাচছড়া পাহাড় এলাকা থেকে দুই রাখালকে অপহরণ করেছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হাসান। তিনি বলেন, আমিও শুনেছি তারা গরু চরাতে পাহাড়ে গিয়েছিল সেখানে অপহরণকারীরা তাদের দুইজনকে জিম্মি করে নিয়ে যায়৷
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি বলেন, অপহরণের শিকারে বিষয়ে এখনও খবর পাইনি। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।
অপহৃতরা হলেন-রোজারঘোনা ৯নং ওয়ার্ডের আমির হোসেনের ছেলে অলি আহমদ এবং কম্বনিয়া পাড়া পিরোজের ছেলে নুর মোহাম্মদ (১৭)।
উল্লেখ্য, ২১ মার্চ বৃহস্পতিবার ভোরে হ্নীলার পানখালী এলাকায় পাহাড়ি এলাকা থেকে এই ৫ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় অপরহরণকারীরা। অপহৃতদের চারদিন পরে পরিবারের কাছে ৬ লক্ষ ২০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছিলো অস্ত্রধারীরা।
১ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ০ মিনিট আগে
৭ দিন ২৪ মিনিট আগে