মহান স্বাধীনতা দিবস-২০২৪ উপলক্ষ্যে ২০০ জনের মাঝে ইফতার বিতরণ করেছে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি।
মঙ্গলবার (২৬ মার্চ) সাড়ে ৪ টায় এ ইফতার সামগ্রী বিতরণ করেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।
প্রধানমন্ত্রীর আদেশে এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক এর দিক- নির্দেশনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে টেকনাফ ব্যাটালিয়ন সদরের ২নং জিপি গেইট সংলগ্ন বিজিবি অডিটোরিয়াম এর সম্মুখে বিজিবিএমএস সীমান্তবর্তী ২০০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে এ ইফতার বিতরণ করা হয় বলে জানান বিজিবি।
এসময় অধিনায়ক বলেন, পবিত্র মাহে রমজান সংযমের মাস। এই মাস ধনী-গরীব সবাইকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতার ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের। বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
১ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭ দিন ২২ মিনিট আগে