জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে স্থাপিত হলো ‘বঙ্গবন্ধু কর্ণার’

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে স্থাপিত হলো ‘‘বঙ্গবন্ধু কর্ণার’’। জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল আজ মঙ্গলবার সেটি উদ্বোধন করেন।

দেশপ্রেম,শহীদের আত্মত্যাগ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটি স্থাপন করেন বলে জানায়।

নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বলেন আমার কাছে ‘‘বঙ্গবন্ধু’’ একটি চেতনার নাম, একটি দেশপ্রেমের নাম, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের নাম।

তিনি ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে রুপান্তর করায় প্রত্যাশা ব্যক্ত করেন। সবাইকে বলতে হবে ‘‘ আমি মাথা উচিয়ে দাড়িয়ে থাকবো বিশ্ব মানচিত্রে’’

‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কক্সবাজারের জনস্বাস্থ্য প্রকৌশলের সকল কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকল পরামর্শক ও ঠিকাদারবৃন্দ।

৭১ এর মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পূর্ববর্তী ও পরবর্তী সকল শহীদের প্রতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের প্রতি, জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের আত্মত্যাগকে চিরস্বরনীয় করে তাঁদের দেশপ্রেমের চেতনাকে ধারন করে একটি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ডিপিএইচই, কক্সবাজারের এই ক্ষুদ্র প্রয়াস ‘‘বঙ্গবন্ধু কর্ণার’’।

Tag
আরও খবর