জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে যুবককে প্রকাশ্যে তুলে নিয়ে হ’ত্যার পর স’ন্ত্রাসীদের উল্লাস

কক্সবাজারের চকরিয়ায় প্রকাশ্যে দিগম্বর করে সন্ত্রাসীদের আস্তানায় নিয়ে গিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এক যুবককে। হত্যা নিশ্চিত করার পর সশস্ত্র সন্ত্রাসীরা এলাকায় উল্লাসে মেতে উঠেন বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিহত যুবকের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। তবে এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটক করা যায়নি।

২৫ মার্চ সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের একটি রেস্তোরাঁয় বসে ইফতার করার প্রস্তুতি নিচ্ছিল ওই যুবক। এ সময় আলোচিত পূর্ণ ডুমখালী রিজার্ভ পাড়ার সশস্ত্র ৭-৮ জন সন্ত্রাসী রেস্তোরাঁয় ঢুকে ওই যুবককে টানা-হেঁচড়ে তুলে নিয়ে যায়। এর পর আস্তানায় নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে মৃত্যু নিশ্চিত করার পর উল্লাসে ফেটে পড়ে সশস্ত্র সন্ত্রাসীরা।

নিহত যুবকের নাম আবদুর রহমান (৩০)। সে ইউনিয়নের পূর্ব ডুমখালী রিজার্ভ পাড়ার মো. ইউসুফ মিয়ার ছেলে।

পুলিশ জানায়- নিহত যুবক আবদুর রহমান একই এলাকায় ইতোপূর্বে সংঘটিত ডাকাত সর্দার আমির হোসেন হত্যা মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর সম্প্রতি জেল থেকে ওই মামলায় জামিনে বের হয়েছিল আবদুর রহমান।

পরিবারের উদ্বৃতি দিয়ে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান- জেল থেকে জামিনে বের হওয়ার পর থেকে আবদুর রহমানকে হত্যায় জন্য একাধিকবার বাড়িতে হানা দিয়েছিল আলোচিত রিজার্ভ পাড়ার সশস্ত্র সন্ত্রাসীরা। শেষ পর্যন্ত সশস্ত্র সন্ত্রাসীরা ইফতারের আগে তুলে নিয়ে হত্যার পর উল্লাসে মেতে উঠে সন্ত্রাসীরা। এতে রোজা রেখে ইফতারও করতে দিল না তাকে।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন- আমির হোসেন ডাকাত হত্যা মামলার এজাহারনামীয় আসামি আবদুর রহমানকে প্রাথমিকভাবে ছুরিকাঘাতে হত্যার আলামত পাওয়া গেছে। খবর পেয়ে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন- এই ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag
আরও খবর