জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

প্রেসক্লাবে গণহত্যা ও স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা- প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে হবে

কক্সবাজার প্রেসক্লাবে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মার্চ) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের আয়য়োজনে৷ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র বিশেষ প্রতিনিধি অনুপ কুমার খাস্তগীর। এসময় তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয়, নানাভাবে অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। তাই স্বাধীনতার চেতনা প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নজীবুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান সুমন, নুপা আলম, মোহাম্মদ জুনাইদ, সরওয়ার আজম মানিক, সুনীল বড়ুয়া, সুজা উদ্দিন রুবেল, শাহ নিয়াজসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল।

সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম শহীদ স্মৃতিস্তম্ভে প্রকৃত শহীদদের নাম অন্তর্ভুক্ত করে তা শ্রদ্ধা জানানোর জন্যে চালু করার দাবী জানান।

সভায় প্রেসক্লাব ও সিবিইউজের সভাপতি আবু তাহের চৌধুরী বলেন, ২৫ মার্চ কালোরাতে বাঙ্গালী জাতিকে মেধা ও নেতৃত্ব শুন্য করতে পাকিস্তানী সেনা বাহিনী ও তাদের এদেশীয় দোসরেরা গণহত্যা চালিয়েছিলো।

Tag
আরও খবর