জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

মিয়ানমারে অকটেন পাচারকালে তিন পাচারকারী আটক

টেকনাফে মিয়ানমারে পাচারকালে ৩ হাজার ১৩৫ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে। এসময় আটক করা হয় তিন পাচারকারীকে। ২৪ মার্চ বেলা সাড়ে ৪ টার দিকে এই অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, র‌্যাব-১৫ জানতে পারে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন উত্তর শীলখালী এলাকার মৃত সৈয়দ করিমের বাড়িতে কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ অকটেন মায়ানমারে পাচার করার উদ্দেশ্যে মজুদ করে রেখেছে। এই সংবাদের ভিত্তিতে ওই স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে কতিপয় লোকজন পালানোর চেষ্টাকালে তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের ৫-৬ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়।

পরে তাদের হেফাজতে থাকা সর্বমোট ৫৭টি ড্রামে ৩ হাজার ১৩৫ লিটার অকটেন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৭৫৫০ টাকা।

আটক তিন পাচারকারী হলেন- টেকনাফ বাহারছড়া শীলখালী মাঝের পাড়ার মৃত ঠান্ডা মিয়ার পুত্র আলী আহমদ (৩৮), একই এলাকার মৃত মোজাহের মিয়ার পুত্র মো. নাজিম উল্লাহ (৩৭) ও মৃত সোনা আলীর পুত্র মো. হোছন (৪২)।

পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর