জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সাগরে ডাকাতির প্রস্তুতিকালে কোস্ট গার্ডের অভিযানে ০৪ জন আটক।

রবিবার (২৪ মার্চ ২০২৪) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।


তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন বড়ঘোপ ইউনিয়নস্থ পশ্চিম সমুদ্র সৈকত এলাকায় অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও বিসিজি স্টেশন কুতুবদিয়া একত্রে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন রাত আনুমানিক ০৪০০ ঘটিকায় বড়ঘোপ ইউনিয়নস্থ পশ্চিম সমুদ্র সৈকত এলাকায় সন্দেজনক একটি বোটে কিছু ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। কোস্ট গার্ড সদস্য কর্তৃক বোটটি তল্লাশির জন্য থামার সংকেত প্রদান করলে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বোটটি না থেমে দ্রুত সমুদ্র তীরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে আটক করা হয়। পরবর্তীতে বোটটি তল্লাশী চালিয়ে ০১ টি দেশীয় অস্ত্র (পিস্তল), কার্তুজ ০২ রাউন্ড, ০১ টি চাপাতি, ০২ টি হাতুড়ি, ০১ টি সাবল, ০১ টি হুক, ০৫ টি মোবাইল ফোন ও ০১ টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ মোঃ ইকবাল হোসেন (২০), মোঃ নয়ন (১৮), মোঃ হেফাজ (২৩), মোঃ আশেক (১৬) নামক ০৪ ডাকাত সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত মোঃ নয়ন (১৮), মোঃ হেফাজ (২৩) ও মোঃ আশেক (১৬) চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলাধীন গহিরা এলাকার এবং মোঃ ইকবাল হোসেন (২০) কক্সবাজার জেলার বাশঁখালী এলাকার বাসিন্দা।

Tag
আরও খবর