জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

প্রশস্ত হচ্ছে কক্সবাজার – চট্টগ্রামের ৫৬ কিমি সড়ক

বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়ক থেকে চকরিয়া পর্যন্ত ৫৬ কিলোমিটার সড়ক অবশেষে প্রশস্ত হচ্ছে। এতে ব্যয় হবে ৩০০ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, পটিয়া–আনোয়ারা–বাঁশখালী টইটং সড়ক উন্নয়নের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। ১৮ ফুট থেকে ৩৪ ফুটে উন্নীত হবে এই সড়ক। টানেল হয়ে কক্সবাজারমুখী এই সড়কটি বড় হলে কক্সবাজার পর্যন্ত অর্থনৈতিক অঞ্চলের যে সম্ভাবনা তা আরো বেগবান হবে।


সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, পটিয়া–আনোয়ারা–বাঁশখালী–টইটং সড়ক উন্নয়ন প্রকল্পের উন্নয়ন কাজ আগামী এক বছরের মধ্যে শুরু হবে। আনোয়ারার কালা বিবির দিঘি থেকে চকরিয়া পর্যন্ত ৫৬ কিলোমিটার সড়ক ১৮ ফুট থেকে ৩৪ ফুটে উন্নীত করার প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী ও চকরিয়াসহ কক্সবাজারের সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থায় আরেকটি মাইলফল হিসেবে কাজ করবে। এতে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত ব্যবস্থায় সুফল ভোগ করবে। পাশাপাশি বঙ্গবন্ধু টানেলে যানবাহন ব্যবহার বাড়বে বলে জানান চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ। চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু টানেল ঘিরে দক্ষিণ চট্টগ্রামে সড়ক নেটওয়ার্ক ব্যবস্থা বাড়ানোর লক্ষ্যে ৩০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পটি অনুমোদন পাবে। এরপর টেন্ডার প্রক্রিয়ায় যাবে। বর্তমানে আনোয়ারা উপজেলার পটিয়া, আনোয়ারা ও বাঁশখালী (পিএবি) সড়কের কালা বিবি দিঘির মোড়ের পর থেকে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর বাজার পর্যন্ত ১০০ ফুট ভূমি অধিগ্রহণ রয়েছে। চাঁনপুর বাজার থেকে চকরিয়া পর্যন্ত বর্তমানে ১৮ ফুট প্রশস্ত আছে। দক্ষিণ চট্টগ্রামের কয়েক উপজেলার লক্ষ লক্ষ মানুষ কক্সবাজার, কুতুবদিয়াসহ বিভিন্ন উপজেলায় যাতায়াত করে থাকেন। কিন্তু সড়কটি প্রয়োজনের তুলনায় প্রশস্ত না হওয়ায় যানজট ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যাতায়াত করেন যাত্রীরা। সড়কটি ১৮ ফুট থেকে ৩৪ ফুট প্রশস্ত হলে নির্বিঘ্নে যাতায়াত করা যাবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, বঙ্গবন্ধু টানেল ঘিরে দক্ষিণ চট্টগ্রাম সড়ক বিভাগের উদ্যোগে সড়ক যোগাযোগ নেটওয়ার্কে বৈপ্লবিক উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ৩০০ কোটি টাকা ব্যয়ে পটিয়া–আনোয়ারা–বাঁশখালী–টইটং সড়ক উন্নয়ন প্রকল্পের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রকল্পটি অনুমোদন শেষে টেন্ডার প্রক্রিয়া যাবে। আশা করছি, আগামী এক বছরের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে কক্সবাজারের সাথে চট্টগ্রামের বিকল্প সড়ক হিসেবে যোগাযোগ ব্যবস্থায় মাইলফলক হিসেবে কাজ করবে। এই সড়কে যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। লক্ষ লক্ষ মানুষ যোগাযোগ সুবিধা লাভ করবে।

Tag
আরও খবর