জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে বেড়েছে মশা, ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা

মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে কক্সবাজারবাসীর জনজীবন। বাসা-বাড়ি থেকে অফিস আদালত সব জায়গায় মশা বেড়েছে মাত্রাতিরিক্ত। বিশেষ করে কক্সবাজার পৌরবাসীর অবস্থা একেবারেই নাজেহাল। শুধু সন্ধ্যায় বা রাতে নয়, দিনের বেলায়ও বাসা-বাড়িতে মশার উৎপাত চলছে সমান তালে। এর সঙ্গে জেলার ৯ উপজেলায় পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে মৃত্যুর ঘটনা না ঘটলেও শঙ্কায় রয়েছেন আক্রান্তদের স্বজনেরা।

পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ড্রেন এবং নালা-নর্দমায় মশার লার্ভা কিলবিল করছে। সন্ধ্যার পর মশার উৎপাত চরম আকার ধারণ করে, কাজ হচ্ছে না কয়েল কিংবা অ্যারোসল ব্যবহারে। দিনের বেলায়ও হল, বাসাবাড়িতে টানাতে হচ্ছে মশারি। ভয়াবহ এ উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন কক্সবাজারবাসী। এদিকে পৌরসভার ১২টি ওয়ার্ড নিয়ে গঠিত কক্সবাজার পৌরসভা। শহরের অলি গলি, নালা নর্দমায় জমে থাকা ময়লা আবর্জনায় জন্ম নিচ্ছে মশা। ঘরে বাইরে, ফুটপাত রাস্তা কোথাও স্বস্তি নেই মশার উৎপাত থেকে।

কক্সবাজার সদর হাসপাতালের ডেঙ্গু রোগীর দৈনিক প্রতিবেদনে গত ২০২৩ সালের পরিসংখ্যানে দেখা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয় ২৪৬৮ জন। তারমধ্যে পুরুষ ১৪৩৭ জন এবং নারী ১০৩১ জন। এতে ৫ জন পুরুষ এবং ৪ জন নারীর মৃত্যু হয়েছে। তবে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩০৮ জন ছিল বাংলাদেশে আশ্রয় নেওয়া মায়ানমারের নাগরিক।

চলতি বছরের গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ডেঙ্গু রোগী পরিসংখ্যানে জানা যায়, গত জানুয়ারি মাসে কক্সবাজার সদর হাসপাতালে ৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নেয়। তার মধ্যে ১৫ জন পুরুষ এবং ১৯ জন মহিলা ডেঙ্গু রোগী। তার মধ্যেও ৩ জন রয়েছে মায়ানমারের নাগরিক। গত ফেব্রুয়ারি মাসে মোট ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নেয়। তার মধ্যে ৯ জন রোগী মায়ানমারের নাগরিক।

কক্সবাজারের সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার শাহ্ ফাহিম আহমাদ ফয়সাল বলেন, চলতি মার্চ মাসে ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তাঁর মধ্যে কক্সবাজার সদরে ১ জন, মহেশখালীতে ৪ জন, পেকুয়া ১ জন, উখিয়ায় ৩ জন ডেঙ্গু রোগী। এবং ৩ রোহিঙ্গা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

এদিকে, কক্সবাজার পৌরসভার নালা নর্দমা নিয়মিত পরিস্কার না করা এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণেই মশার বিস্তার ঘটছে। এছাড়া মশা নিধনে অপর্যাপ্ত ব্যবস্থাপনাকে দায়ী করছেন পৌরবাসী।

কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল মাজেদ বলেছেন, ‘সম্প্রতি এ শহরে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে কোথাও গিয়েও শান্তি নেই। বাসায়ও মশা, অফিসেও মশা। কোথাও মশার অত্যাচার থেকে বাঁচার উপায় নেই।’

পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বলেন, ‘মশা এত পরিমাণ বেড়ে গিয়েছে খুব ভয়ে আছি। কারণ আমার বোনও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। আমরা পৌরসভার মেয়রের নিকট আবেদন জানাচ্ছি মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।

একাধিক স্থানীয়রা জানান , প্রতিটি ওয়ার্ডে নিয়মিত যদি মশা নিধনে কীটনাশক ছিটানো হয় অনেকটাই কমে আসবে মশার তান্ডব।

কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার করার জন্য পরিচ্ছন্ন কর্মী কাজ করছে। মশা নিধনের জন্য প্রতিনিয়ত বিভিন্ন ওয়ার্ডে মশার বংশ বিস্তার রোধে ওষুধ ছিটানো, স্প্রেসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু পৌরবাসীকেও সচেতন থাকার অনুরোধ জানান মেয়র।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশিকুর রহমান বলেন , মশার কামড়ে হতে পারে নানান রোগ। এমনকি ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ হয় মশার কামড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, জমে থাকার বৃষ্টির পানিতে এডিস মশার বংশ বিস্তার হয়, যেটি ডেঙ্গু জ্বরের জন্য দায়ী। ডেঙ্গু জ্বর প্রতিরোধ করার জন্য একমাত্র উপায় হচ্ছে এডিস মশার বংশ বিস্তার রোধ করা। এটি করতে না পারলে চিকিৎসা দিয়ে কুলানো সম্ভব হবে না বলে সতর্ক করে দিচ্ছেন চিকিৎসকরা।

Tag
আরও খবর