জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজার রুটে ঈদট্রেন ছুটবে ৫ দিন

ঈদের আগে দুদিন, ঈদের পর তিনদিন মিলে মোট ৫দিন ঈদের স্পেশাল ট্রেন ছুটবে চট্টগ্রাম-কক্সবাজার রুটে। শুধু তাই নয়, ট্রেন থামবে পটিয়া দোহাজারী সাতকানিয়া ও চকরিয়াসহ ৭ উপজেলার স্টেশনে। ট্রেনে ঈদযাত্রা শুরু হবে ৩ এপ্রিল। অগ্রিম টিকিট মিলবে ২৪ মার্চ থেকে। ঈদযাত্রার টিকিট শতভাগ অনলাইনেই বিক্রি হবে।


ঈদুল ফিতরের আগে দুই দিন ও ঈদের পরে তিন দিন চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চলবে। এর মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রথমবারের মতো স্বস্তিদায়ক হবে ঈদযাত্রা।


জানা যায়, প্রথমবারের মতো এ অঞ্চলের মানুষ ট্রেনে চড়ে ঈদে বাড়ি যাওয়ার সুযোগ পাবেন। আরামদায়ক যাত্রা হবে দক্ষিণ চট্টগ্রামের মানুষের। চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে ১০টা ২০ মিনিটে পৌঁছবে। আবার কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছবে রাত ১০টা ৫ মিনিটে। ট্রেনটি জানালিহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামবে। ট্রেনে ঈদযাত্রা শুরু হবে ৩ এপ্রিল। অগ্রিম টিকিট মিলবে ২৪ মার্চ থেকে। ঈদযাত্রার টিকিট শতভাগ অনলাইনেই বিক্রি হবে।


বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এবার প্রথমবারের মতো চট্টগ্রাম-কক্সবাজার রুটে ঈদযাত্রায় বিশেষ দুটি ট্রেন চলাচল করবে।


রেলওয়ে সূত্রে জানা যায়, ১ ডিসেম্বর কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়। এরপর থেকে কক্সবাজার রুটে যাত্রীর ব্যাপক চাহিদা তৈরি হয়। কিন্তু তিন মাস ধরে এই রুটে চলাচল করছে মাত্র দুটি ট্রেন। তাও চলছে কেবল ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিরতিহীনভাবে চলাচল করছে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’।


এ দুটি রেলে প্রতিদিন চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পান মাত্র ১১৫ জন করে যাত্রী। কিন্তু এ দুটি রেল বিরতিহীন হওয়ায় দক্ষিণ চট্টগ্রামের মানুষ দোহাজারী-কক্সবাজার রেললাইনের সুফল পাচ্ছেন না। এ নিয়ে স্থানীয়দের মাঝে তৈরি হয় ক্ষোভ।


উল্লেখ্য, যানবাহন সংকট, যানজট ও অতিরিক্ত ভাড়া নিত্যসঙ্গী দক্ষিণ চট্টগ্রামের মানুষের। এ ছাড়া রেলের স্টেশন থাকলেও নেই রেল চলাচল। ফলে দক্ষিণ চট্টগ্রামের সাতটি উপজেলার মানুষের ঈদের সময় দুর্ভোগ সঙ্গী করেই পার করতে হয়। তবে এবার রেলওয়ে কর্তৃপক্ষ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে প্রথমবারের মতো চালু করবে দুটি ঈদ স্পেশাল ট্রেন। বিশেষ দুটি ট্রেন আসা-যাওয়ার পথে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের সাতটি স্টেশনে থামবে।

Tag
আরও খবর