জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে যাত্রী সেজে সিএনজি চালককে অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

স্বামী-স্ত্রী পরিচয়ে এক নারী ও এক পুরুষ কক্সবাজার শহরের কলাতলী থেকে সিএনজি অটোরিক্সা ভাড়া নেন। তারপর নিয়ে যাওয়া হয় লিংরোড এলাকায়। সেখানে চালক জাহেদ হোসাইন (২৫) কে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয় গহীন পাহাড়ে। সেখানে গিয়ে মুঠোফোনে একাধিকবার কল করে মুক্তিপণ চাওয়া হচ্ছে ৫ লাখ টাকা।

অপহরণ চক্রের হাতে বন্দি ভাইয়ের সঙ্গে কথা বলে এসব তথ্য জানিয়েছেন সিএনজি চালক জাহেদের বড় ভাই ছৈয়দ হোসাইন।

তিনি জানান- গেল বৃহস্পতিবার রাত নয়টার দিকে কলাতলী মোড়ে আমার ভাইয়ের সঙ্গে সবশেষ পরিবারের কথা হয়। পরে তারই মুঠোফোন থেকে একাধিকবার ফোন করে মুক্তিপণ দাবি করা হচ্ছে। দাবিকৃত টাকা না দিলে তাকে লাশ হিসেবে দিবে বলে হুমকি দিয়ে যাচ্ছে।

চক্রের হাতে বন্দি ভাইয়ের ভাষ্যের বরাত দিয়ে ছৈয়দ হোসাইন বলেন- তাকে কলাতলী থেকে এক নারী ও এক পুরুষ রামুর কলঘর বাজার যাবেন বলে ভাড়া নেন। লিংরোড পর্যন্ত যাবার পর অপহরণ চক্রের সদস্যরা তাকে অস্ত্রেরমূখে জিম্মি করে রেলপথ ধরে তাতে নিয়ে যাওয়া হয় গহীন পাহাড়ে। সেখান থেকে ফোন করে মুক্তিপণ চাচ্ছে।

তিনি আরও জানান- ভাইয়ের চিন্তায় মা অসুস্থ হয়ে পড়ছে বার বার। এখনো কোন সন্ধান পায়নি। কক্সবাজার সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছি।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত কাইসার হামিদ বলেন- সিএনজি চালক নিখোঁজের জিডি পেয়েছি। বিষয়টি নিয়ে আমাদের একজন অফিসার কাজ করছেন।

এদিক, সিএনজি চালক অপহরণের ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে র‍্যাব। তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। তারপরই চূড়ান্ত অভিযানের কথা জানিয়েছে র‍্যাবের দায়িত্বশীল একটি সুত্র।

Tag
আরও খবর