জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই বসত ঘর

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় এক বসত ঘর আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


শুক্রবার (২২মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাবরাং আলীর ডেইল এলাকার মৌলানা আবুল আহমদের বসত ঘরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিদ্দিক আহমদ।


এদিকে ঘন্টা খানেক ধরে জ্বলতে থাকা আগুনে

পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ১০ থেকে ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের।


পুড়ে যাওয়া বসত ঘরের মালিক মৌলানা আবুল আহমদ বলেন, আমাদের টিনশেড ঘরে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। রাতের অগ্নিকান্ডের ঘটনায় পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ঘরের ভেতর থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, নগদ টাকা ও চার্জে দেওয়া একটি ইজিবাইক পর্যন্ত বের করা সম্ভব হয়নি। ঘরটি তৈরি করতে আমাদের প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা খরচ হয়েছিল।


এ বিষয়ে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিদ্দিক আহমদ জানান, আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে আমি ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহযোগিতায় যথাসাধ্য আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। তবে অন্তত ১২-১৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


টেকনাফ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা

আরিফুজ্জামান জানান, আলীর ডেইলে বসতঘরে আগুন লাগার খবরটি পেয়েছি। দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছে, আমাদের ২টা ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ঘরে ৪-৫ টা রুম ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগায় দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।

Tag
আরও খবর