জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

বাবা-ছেলের মতবিরোধ, পেট্রোল ঢেলে ঘর জ্বালিয়ে দিলেন ছেলে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে পিতা- পুত্রের মতবিরোধের জেরে নিজ বসতঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সংগঠিত ঘটনায় বসতবাড়ির আসবাবপত্র, নগদ টাকা, প্রয়োজনীয় জিনিসপত্র সহ আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পরিবার ।

২১ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৫ টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পোকখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম নাই্যক্ষ্যংদিয়া এলাকার হাফেজ জামাল হোসেনের বসতবাড়ীতে। ঘটনায় জড়িত ছেলে ওসমান গনি পলাতক রয়েছে।

পিতা জামাল হোসেন জানান, তার ছেলে ওসমান গনির স্ত্রীর বেপরোয়া আচরণ, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মাস তিনেক আগে পিত্রালয়ে চলে যায়। সেখানেও একই পন্থায় চলাফেরা করার খবর পান আত্মীয় স্বজনরা। ঘটনার দিন দুপুরে ওসমান গনির স্ত্রী পুনরায় স্বামীর ঘরে ফিরে এলে শ্বশুর জামাল হোসেন বাধা প্রদান করেন।

বাসায় প্রবেশ করতে না দেয়ার বিষয়টি মুঠোফোনে তার স্বামী ওসমান গনিকে জানালে ক্ষিপ্ত হয়ে ২ লিটার পেট্রোল এনে বাড়ির চারদিকে ছড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলে তাতেও বাধা দেয় ওসমান গনি। যার ফলে বাড়িটি রক্ষা করতে পারেনি প্রতিবেশীরা।

ওসমান গনির বাবা হাফেজ জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বসতবাড়ির প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলম জানান, লোকমুখে শুনেছি বাবা- ছেলের মতবিরোধের জেরে ছেলে ওসমান গনি বাসায় আগুন লাগিয়ে দিয়েছে।

Tag
আরও খবর