জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফে র‌্যাবের অভিযানে ১১টি ড্রামভর্তি ৫৭২ লিটার অকটেনসহ নোহা গাড়ী জব্দ

ক্সবাজারের টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকা অভিযান চালিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাইপথে পার্শ্ববর্তী দেশে অকটেন পাচারকালে টয়োটা নোহা গাড়ীসহ ১১টি ড্রামে সর্বমোট ৫৭২ লিটার অকটেন জব্দ করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান,বুধবার (২০মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের কে কে পাড়া এলাকায় অবৈধভাবে চোরাইপথে পার্শ্ববর্তী দেশে অকটেন পাচার রোধে একটি অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত এলাকায় কস্তুরী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর একটি টয়োটা নোহা গাড়ী তল্লাশী করে গাড়ির ভিতর রক্ষিত অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ১১টি ড্রামে সর্বমোট ৫৭২ লিটার অকটেন উদ্ধার করতে সক্ষম হয় র‌্যাবের আভিযানিক দল। এখানে উল্লেখ্য যে, আভিযানিক দলের উপস্থিতি আন্দাজ করতে পেরে পাচারকারীরা গ্রেফতার এড়ানোর লক্ষ্যে গাড়ি এবং গাড়িতে থাকা পাচারের উদ্দেশ্য অকটেন ফেলে পালিয়ে যায়। গাড়ির মালিক, চালক এবং পাচারকারীদের সনাক্তকরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান,পাচার কাজে ব্যবহৃত নোহা গাড়ীটিসহ উদ্ধারকৃত অকটেন জিআর নং ৩৬/২৪ মূলে টেকনাফ শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে।


Tag
আরও খবর