জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

মারাত্মক ঝুঁকিতে কক্সবাজার-খুরুশকুল সংযোগ সেতু

মাঝির ঘাট ব্রিজ নামে খ্যাত বাঁকখালী নদীর উপর নির্মিত কক্সবাজার-খুরুশকুল বেইলি সেতুর অবস্থা খুবই আশঙ্কাজনক। সেতুর একপাশে দেবে গিয়ে ভেঙ্গে গেছে সেতুর রেলিং। সেতুর বিভিন্ন জায়গা থেকে ঝরে গেছে নাট-বল্টু এবং সেতুটির বিভিন্ন অংশে পাটাতন উঠে গিয়ে ফুটো হয়ে মারাত্মক ঝুঁকিতে এই সেতু।


প্রতিদিন ভারি মালবোঝাই বেপরোয়া পিক-আপ ব্রিজে উঠলেই কেঁপে উঠে এই সেতু। অনেকটা বাধ্য হয়ে ৮ টি ইউনিয়নের প্রায় ৪ লাখেরও বেশি মানুষ জীবনের ঝুঁকি নিয়ে জেলা শহরে আসা-যাওয়া করছে। স্থানীয়দের অভিমত, সেতুটি যেকোনো মুহূর্তে ধসে পড়ে হতাহতের সম্ভাবনা রয়েছে।


জানা যায়, ১৯৯৬ সালে বাঁকখালী নদীর উপর খুরুশকুল- কক্সবাজার সংযোগ সেতুটি নির্মাণের দায়িত্ব পায় সড়ক ও জনপদ (সওজ)। যার দৈর্ঘ্য ২১৮ মিটার এবং প্রস্থ ৩ দশমিক ৭ মিটার। সেতুটি নির্মাণের প্রায় ২৮ বছর পার হয়েছে। ঈদগাঁও ৫ ইউনিয়ন, খুরুশকুল, চৌফলদন্ডী, ভারুয়াখালী ও পিএমখালী ইউনিয়নের প্রায় ৪০ হাজারের অধিক মানুষ প্রতিদিন যাতায়াত করছে জেলা ও উপজেলা শহরে।


সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর থেকে সেতুর প্রবেশ মুখে উত্তর-দক্ষিণ দুই পাশের গাইড ওয়ালগুলো ভেঙে অনেক পাটাতন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। কিছু পাটাতন দেবে গেছে এবং কিছু পাটাতন ক্ষয়ে ভেতরের রড বেরিয়ে গেছে।




চৌফলদন্ডি ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক জসিম উদ্দিন জানান, 'দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঝুঁকি নিয়েই কিন্তু শিশুরা সেতু পেরিয়ে স্কুলে যাচ্ছে। শুধু শিশুরাই নয়, গ্রামবাসীও এই সেতু পার হয়ে জেলা ও উপজেলা শহরে যাতায়াত করছেন। তিনি বলেন, সেতুর অনেক জায়গায় ফুটো হয়ে গেছে। কয়েকটি ইউনিয়নের জন্য সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। দুর্ঘটনার পর কর্তৃপক্ষের টনক নড়ে। এটাই এখন স্বাভাবিক।'


খুরুশকুল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ছিদ্দিকি বলেন, 'সেতুটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হচ্ছে। অসংখ্য গাড়ি যাত্রী নিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে। এছাড়া স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা প্রতিদিন সেতুটি পার হয়ে আসা যাওয়া করছে।'


তিনি বলেন, 'সেতুটির অনুকূলে ৮ টি ইউনিয়নের তিন লাখের বেশি মানুষ সেতুটি ব্যবহার করছে। খুরুশকুল এলাকার এক লাখ ৪০ হাজার মানুষের একমাত্র ভরসা এই বেইলি ব্রিজ। সেতুটির এখন নড়বড়ে অবস্থা। এর মেয়াদ চলে গেছে অনেক আগে। এছাড়া আজকাল এই সেতু দেশে খুব কমই আছে। দুর্ঘটনা এড়াতে ও মানুষের যাতায়াতের অন্যতম এই সেতুটি ভেঙে স্থায়ীভাবে একটি ব্রিজ তৈরির দাবি জানান তিনি।'


কক্সবাজার সড়ক ও জনপথ অধিদপ্তর জানায়, 'কক্সবাজার- খুরুশকুল সংযোগ সেতুটি ঝুঁকিপূর্ণ হিসেবে অনেক আগেই চিহ্নিত করা হয়েছে। সেতুটির উপর দিয়ে ভারি যানবাহন চলাচল না করার জন্য সেতুটির সম্মুখভাগে লোহার পাটাতন দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে।'


স্থানীয়দের দাবি, 'সেতুটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্নভাবে অবগত করা হয়েছিল। অনেক সময় সংশ্লিষ্ট দফতরের কর্তাব্যক্তিরা পরিদর্শনে গিয়ে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। শীঘ্রই সেতুটি সংস্কারে ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছে স্থানীয়রা।'


সড়ক উপ-বিভাগ ১ (সওজ) এর উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার বলেন, 'সেতুটি ওই এলাকার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেতুটি স্থায়ীভাবে নির্মাণে কাজ চলমান।'


জানতে চাইলে কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: শাহ আরেফীন বলেন, '১৮ টি গুরুত্বপূর্ণ বেইলি সড়ক স্থলে স্থায়ী সেতু নির্মাণের জন্য সড়ক ও জনপদ অধিদপ্তর ব্রিজ ডিজাইন উইং থেকে উদ্যোগ নেয়া হয়েছে। এসব ব্রিজের মধ্যে এই সেতুটির নামও আছে।'

Tag
আরও খবর