জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

দুই দিনের সফরে কক্সবাজার আসছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

আগামী দুই দিনের সফরে কক্সবাজার আসছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি। এ সময় মন্ত্রীর একান্ত সচিব জনসংযোগ কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা সফর সঙ্গী হবেন।

মঙ্গলবার (১৯ মার্চ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব এ এস এম হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউ এস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী। কক্সবাজারে পৌঁছে সকাল দশটা পাঁচ মিনিটে সার্কিট হাউজে যাবেন তিনি। সেখান থেকে সকাল ১১ টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণফূর্ত কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর এর কর্মকর্তাদের সাথে কউকের সম্মেলন কক্ষে মতবিনিময় করবেন। এরপর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন তিনি। বিকাল সাড়ে ৩টায় সংসদ সদস্যগণ, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, মেয়র কক্সবাজার, জেলা প্রশাসক কক্সবাজার এবং কক্সবাজার সদরের স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার (২২মার্চ) সকাল ৯ টায় মাতারবাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী। সেখানে সরকারের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে বিকাল ৩টায় কক্সবাজার ফিরবেন এবং বিকাল পাঁচটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।

Tag
আরও খবর