জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

রাতের গোলাগুলি,মর্টার শেলের বিস্ফোরণে কাঁপছে টেকনাফ সীমান্ত

মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও গোলাগুলি ও মর্টার শেলের শব্দে কেঁপে উঠলো কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ । কিছুক্ষণ পরপর থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেলের বিকট আওয়াজ শুনতে পেয়েছেন বলে জানান সীমান্তে বসবাসকারী বাসিন্দারা।


সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টেকনাফ উপজেলার সীমান্ত এলাকায় থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের বিকট

শব্দ ভেসে আসছে। এতে সীমান্তে বসবাসকারী বাসিন্দাদা মধ্যে আতঙ্কে রয়েছেন।


সীমান্তের একাধিক সূত্রে জানিয়েছে, টানা দেড় মাসের বেশি সময় ধরে সরকারী (জান্তা) বাহিনীর সঙ্গে সংঘাতে আছে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। উভয় পক্ষের গোলাগুলি ও ভারী গোলার বিস্ফোরণে মংডু, বুচিডং-রাচিডং টাউনশিপ লন্ডভন্ড হয়ে পড়েছে। তাতে রাখাইন রাজ্যের রাজধানী সিথওয়ের সঙ্গে এই তিন শহরের সরাসরি সড়ক ও নৌপথের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ কারণে শহরগুলোয় খাদ্যসামগ্রীসহ জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, এ কারণে দিনের বেলায় সংঘর্ষ সীমিত রেখে রাতের বেলায় লড়ছে উভয় পক্ষ।


টেকনাফ স্থলবন্দরে আমদানি পণ্য নিয়ে আসা মিয়ানমারের কয়েকজন ব্যবসায়ী বলেন, টানা দেড় মাসের বেশি ধরে মংডুর উত্তর ও দক্ষিণের কয়েকটি গ্রামে গুলি, শক্তিশালী গ্রেনেড-বোমা ও মর্টার শেল বিস্ফোরণ ঘটছে। তাতে লন্ডভন্ড হয়ে পড়েছে মংডু টাউনশিপসহ উত্তর দিকের কুমিরখালী, বলিবাজার, নাকপুরা, নাইচাডং, কোয়াচিডং, কেয়ারিপ্রাং, পেরাংপ্রুসহ বেশকয়েকটি গ্রাম।


সীমান্তের বাসিন্দা হ্নীলা ওয়াব্রাং এলাকার মো. রফিক বলেন, রাত ১২ থেকে এপারে থেমে থেমে বিকট শব্দ ভেসে আসছে। এতে বাড়িঘর তর তর করে কাঁপছে, বাড়ির ছোট ছোট শিশু ঘুম থেকে উঠে গেছে, আমাদের এলাকাবাসী অনেক ভয়ে আছে।


ফুলের ডেইলের ও সুলিস পাড়ার বাসিন্দা জাফর ও, জামাল উদ্দিন বলেন, এধরণের গোলাগুলির আওয়াজ সবসময় শোনা যায়। তবে আগের চেয়ে আজকে অনেক বেশি আসছে।


হ্নীলা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বলেন, রাত ১২ টার পর থেকে শুরু হয়ে থেমে থেমে এপারে বিকট শব্দ ভেসে আসছে। এবং গত রাতে তারাবির নামাজের পরে আমরা পানের দোকান বসেছি। তখন হঠাৎ মিয়ানমারের ওপার থেকে এপারে কয়েকটি গুলি ও মর্টার শেলের বিকট আওয়াজ এসেছে। মনে হয়েছে যেন মাটি কেঁপে উঠেছে।


হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, বলেন, গত কয়েকদিন ধরে মংডুর আশপাশের গ্রামগুলোতে দিনের বেলায় গোলাগুলি-মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটেনি। তবে রাতের বেলায় কয়েকটি গ্রামে থেমে থেমে থেমে গুলির শব্দ শোনা যেত। কিন্তু গতরাতে পর পর বিকট শব্দ আসছে মর্টার শেল বিস্ফোরণ এপারের লোকজনকে ভাবিয়ে তুলেছে।আমি নিজেও শুনেছি।


টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, রোজার মাসেও রাতে বিস্ফোরণের শব্দ এপারের লোকজনের দুর্ভোগ ও শঙ্কা বাড়িয়ে তুলছে। শক্তিশালী গ্রেনেড বোমা ও মর্টার শেলের বিস্ফোরণে কাঁপছে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া,চৌধুরীপাড়া,জালিয়াপাড়া,হাঙ্গরডেইল,

কুলালপাড়া, অলিয়াবাদসহ বেশকটি গ্রাম। শিগগিরই যে বিস্ফোরণ বন্ধ হবে, তার লক্ষণও দেখা যাচ্ছে না।

Tag
আরও খবর