জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ঘরে ফিরলেন উখিয়া সীমান্তে নিখোঁজ জেলে, বিস্মিত এলাকাবাসী!

বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকা।ওপারের অস্থিরতার রেশ পড়া রহমতের বিল গেলো কিছু দিন ধরে শান্ত।

এমন পরিস্থিতিতে দীর্ঘদিন পর রহমতের বিল সীমান্তে মিয়ানমার লাগোয়া নাফ নদীর ছোট অংশে মাছ আহরণে যান স্থানীয় জেলে ওসমান গণি।

রবিবার (১৭ মার্চ) সকালে ওসমান সেখানে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান, তার সাথে যাওয়া তিন সঙ্গী ফিরলেও তিনি ফিরেন নি।

পালংখালীর ৫নং ওয়ার্ড এর আবুল কালামের পুত্র ওসমানের এমন না ফেরা, উৎকন্ঠা তৈরি করে তার পরিবার সহ এলাকার সাধারণ মানুষদের মাঝে। তার নিখোঁজের সংবাদ প্রচার পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অবশেষে ৩২ ঘন্টা পর নিজ গ্রামে ফিরেন ওসমান, এলাকাবাসীদের সাথে কুশলাদি বিনিময় করেন হাসিমুখে।

অম্লান হাসির সাথে আতংকের অবয়ব নিয়ে ওসমান ক্যামেরার সামনে কথা বলতে পারছিলেন না।

তিনি জানান, পথভ্রষ্ট হয়ে মিয়ানমারে চলে গেলে সেখানকার স্থানীয়দের সাথে তার দেখা হয়।

তাদেরকে সাথে থাকা বাংলাদেশি পরিচয়পত্র দেখান ওসমান। পরে ঔ স্থানীয়রা খেতে দেওয়ার পাশাপাশি সীমান্তের তুমব্রু পয়েন্টে পৌঁছে দিলে ওসমান চলে আসেন এপারে।

এমন প্রত্যাবর্তনে বিস্মিত পালংখালীর বাসিন্দারা। ওসমানের এলাকার বয়োবৃদ্ধ আব্দুর রহিম (৫৫) বলেন, “আমরা কল্পনাও করিনি সে ফিরে আসবে। তার একটি মেয়ে আছে, আমরা সবাই প্রার্থনা করেছি তার জন্য। ”

গত ফেব্রুয়ারিতে ওসমানের মতোই মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন স্থানীয় জেলে মোস্তাফিজুর, ১৭ দিন পর মেলে তার মরদেহ।

Tag
আরও খবর