জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজার সীমান্তে আতঙ্ক: সতর্ক অবস্থানে বিজিবি-কোস্টগার্ড

 মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের কারণে আতঙ্ক কাটছে না বাংলাদেশ সীমান্তে। রোববার রাতেও কক্সবাজারের টেকনাফ সীমান্ত মিয়ানমারের মংডু ও আশপাশের এলাকা থেকে মর্টার শেলের বিস্ফোরণের বিকট শব্দে কেপে ওঠে। স্থানীয়রা জানিয়েছেন, গতরাতে আধা ঘণ্টায় টানা ২১টি মর্টার শেল বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন তারা। থেমে থেমে আসছে গুলির শব্দও।

গত দুই মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সাথে সরকারবিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তীব্র লড়াই চলছে। যার প্রভাব প্রতিনিয়তই পড়ছে বাংলাদেশের সীমান্তবতীর্ এলাগুলোতে। মাঝে কিছুদিন এই পরিস্থিতি কিছুটা শান্ত হলেও গেল এক সপ্তাহ দরে তা আবার বেড়েছে। 

স্থানীয়রা জানিয়েছে, রোববার রাতে রাখাইনের মংডু শহরের নাকপুরা এলাকায় একটানা আধ ঘন্টা বিস্ফেরণ হয়। এতে টেকনাফ সীমান্তের কয়েকটি গ্রাম কেঁপে ওঠে। এরপর রাতে আর কোন শব্দ পাওয়া না গেলেও সোমবার সকালে কয়েকটি গুলির শব্দ পেয়েছেন তারা। 

বিস্পোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে টেকনাফের নীলা ইউনিয়নের রাখাইনপল্লি চৌধুরীপাড়া ও ফুলের ডেইল গ্রামে। অনেকটা নির্ঘুম রাত কাটিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

তবে, সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক রয়েছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী-বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বাড়ানো হয়েছে টহল।

Tag
আরও খবর