জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফে নানা কর্মসূচি মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

সারাদেশের ন্যায় কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।


এ উপলক্ষ্যে রবিবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী সভাপতিত্ব ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।


অতিথির মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় রুদ্র,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রবিউল হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জহির হোসেন এমএ, ইসলামিক ফাউণ্ডেশন উপজেলা ফিল্ড সুপারভাইজার পেয়ার আহমদ প্রমূখ।


এছাড়াও সভায় সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, শিক্ষক-শিক্ষার্থীগণ, প্রিন্ট রেডিও ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।


সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতনা এবং বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক গুরুত্ব সহকারে আলোচনার মধ্য দিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত।


অন্যদিকে আসন্ন ২৬মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলাপ আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।


পরিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অসহায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী ভাসমান মানসিক রোগিদের মধ্যে খাবার বিতরণ করেন, মানসিক রোগিদের তহবিল (মারোত)। দুপুরে মানসিক রোগিদের মধ্যে এ খাবার বিতরণের শুভ সূচনা করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় রুদ্রসহ অন্যান্য কর্মকর্তারা।

এই উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে মানসিক রোগীদের তহবিল মারোতের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। তাঁর ১০৪ তম জন্মবার্ষিকীতে অবহেলিত ভাসমান ৬০ জন মানসিক রোগীদের মধ্যে এক বেলা খাবার বিতরণ করতে পেরে আমরা গর্বিত। যাঁর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না, পৃথিবীর মানচিত্রে লাল সবুজের এই পতাকা উড়তনা সেই মহান বাংলাদেশের স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের শুভক্ষণে মানসিক রোগীদের মাঝে এক বেলা খাবার বিতরণ করে আমরা ধন্য হয়েছি। এ সময় উপস্থিত ছিলেন মারোতের ভারপ্রাপ্ত সভাপতি পল্লী চিকিৎসক ঝন্টু বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ফেরদৌস,সদস্য মোশারফ হোসেন, ইসমাইল হোসেন, সদস্য ও শিক্ষক সৈয়দ হোসেন, কামাল, হারুনুর রশিদ প্রমুখ।


Tag
আরও খবর