জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

উখিয়ায় জোরপূর্বক কৃষি সেচ স্কিম জবরদখল, চাষাবাদ অনিশ্চিত

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালংয়ের পাতাবাড়ী এলাকায় প্রান্তিক চাষীদের জন্য সরকারিভাবে অনুমোদিত কৃষি সেচ স্কিম কতিপয় প্রভাবশালীরা জোরপূর্বক জবরদখল করার গুরুতর অভিযোগ উঠেছে। এতে করে বুরো মৌসুমে বিপুল পরিমাণ জমির চাষাবাদে পানি সরবরাহ ও সেচ প্রদান অনিশ্চিত হয়ে পড়েছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় চাষীরা।

ক্ষতিগ্রস্ত সেচ স্কিমের মালিক আবু তাহের এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে ।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, হলদিয়া পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাতাবাড়ি এলাকার মৃত সোনা আলীর পুত্র আবু তাহের উপজেলা কৃষি ও সেচ ব্যবস্থাপনা কমিটির অনুমোদিত সেচ স্কিম পরিচালনা আসছেন। বিগত ২০০৫ হতে প্রান্তিক চাষীদের অনাবাদি জমি শুষ্ক মৌসুমে আবাদ করার লক্ষ্যে গভীর নলকূপ স্থাপন ও বিদ্যুৎ সংযোগের মাধ্যমে গত ১৮ বছর ধরে নিরবিচ্ছি ভাবে পানি সরবরাহ বা সেচ ব্যবস্থাপনার মাধ্যমে অনাবাদি জমি চাষাবাদের আওতায় আসতে সক্ষম হয়।

কৃষি সেচ স্কিমের মালিক আবু তাহের জানান, আমার দীর্ঘদিনের পরিচালিত সেচ স্কীমের সহযোগিতায় বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পাম্প স্থাপন করে বিপুল পরিমাণ জমি শুষ্ক মৌসুমে চাষাবাদ করে অধিক ফলন উৎপাদন করে আসছিল স্থানীয় চাষীরা। যার সেচ মিটার নম্বর ২৩৯১৭৮২৯ হিসাব নম্বর ২২৫-১৭১৮। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার সমন্বয়ে গঠিত উপজেলা সেচ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক অনুমোদিত উক্ত সেচ স্কিমের আওতায় প্রায় ৮ একর জমিতে চাষাবাদ সহ পানের বরজ ও সবজি ক্ষেত আবাদের সুযোগ সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় ,সরকার অনুমোদিত উক্ত সেচ স্কিম চলতি বুরো মৌসুমে একই এলাকার প্রভাবশালী মোস্তাক আহমদের পুত্র মিজান ও আব্দুল আজিজ মোঃ শফির পুত্র সাদেক হোসেন ও মোঃ কালুর পুত্র মোহাম্মদ আলী ক্ষমতার দাপট দেখিয়ে জবরদস্তি মুলক তাদের দখলে নিয়ে যায়। আবু তাহের এ ঘটনায় বাধা প্রদান করলে ধারালো কিরিচ দিয়ে উল্টো প্রাণ নাশের হুমকি দেয়। এসবের নাটেরগুরু হচ্ছে সৈয়দ নুর।

স্থানীয় প্রবীণ চাষী ফকির আহমদ (৮৬) জানান দীর্ঘ এক যুগের অধিক সময় আবু তাহের শুষ্ক মৌসুমে সেচ স্কিমের মাধ্যমে পানি সরবরাহ করে আসছিল। এলাকার কৃষকরা উক্ত স্কিমের চাষাবাদে করে ফলন উৎপাদন করে নিজেরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে। চলতি মৌসুমে একটি পক্ষ উক্ত স্কিমটি কেড়ে নিয়েছে বলে শুনেছি। একই এলাকার প্রান্তিক চাষী জাফর আলম (৬৫) ও রুস্তম আলীও একই কথা জানান।

আবু তাহের অভিযোগ করে বলেন প্রভাবশালীরা জোরপূর্বক সেচ স্কিম টি কেড়ে নেওয়ার কারণে একদিকে শুষ্ক মৌসুমে চাষাবাদ থেকে বঞ্চিত হয়েছে অপরদিকে ২ টি গভীর নলকূপ ও বিদ্যুৎ সংযোগ সহ সেচ মিটার অকেজো হয়ে পড়েছে। এতে করে তিন লক্ষাধিক টাকা আর্থিকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট হস্তক্ষে কামনা করেছেন।

Tag
আরও খবর