কক্সবাজার শহরের ঝাউতলায় জামান রেস্টুরেন্টকে সতর্কতামূলক ৩০ হাজার টাকা জরিমানা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। একই অভিযানে অতিরিক্ত তরমুজের দাম নেওয়ায় ৪ জন তরমুজ বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৬ মার্চ ২৪) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ফায়ার সার্ভিস ও কক্সবাজার সদর মডেল থানার একটি টিম রয়েছে।
ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানিয়েছেন, রান্না ঘর অপরিচ্ছন্নতার দায়ে জামানকে এ জরিমানা করা হয়েছে। আজকের এ অভিযান নিয়মিত অভিযানের অংশ বলে জানান ম্যাজিস্ট্রেট। ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করেন বলে জানায়।
রমজান শুরুর আগে থেকে রেস্টুরেন্ট, হোটেল, কাঁচা বাজার, মুদি দোকান, ফলের দোকানে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন কক্সবাজার জেলা প্রশাসন।
১ দিন ২৩ ঘন্টা ১০ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫ দিন ১৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে