জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

চকরিয়ায় মোটর সাইকেল থামিয়ে পৌর যুবলীগ সভাপতি সহ দুইজন কে কুপিয়ে জখম, শহরে উত্তেজনা

সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদের কমিটি নিয়ে বিরোধ জেরে হামলার ইঙ্গিত


কক্সবাজারের চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন (৩৬) ও যুবলীগ নেতা বেলাল উদ্দিন কামরানকে মোটর সাইকেল থামিয়ে (২৮) কুপিয়ে জখম করা হয়েছে। হামলার সময় সন্ত্রাসীরা দুইজনের মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো দা ও কিরিছ দিয়ে আঘাত করেছে। আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহত দুইজনকে প্রথমে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের ফায়ার সার্ভিস এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জেরে বর্তমানে চকরিয়া পৌরশহরে থমথমে বিরাজ করছে। ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে রাতে চকরিয়া শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগের নেতাকর্মীরা।

আহতদের পরিবার সদস্যরা তাৎক্ষণিক অভিযোগ করেছেন, সোসাইটি বায়তুল মাওয়া শাহী জামে মসজিদের কমিটি নিয়ে বিরোধ জেরে এ হামলার ঘটনাটি সংগঠিত হয়েছে।

হামলার শিকার চকরিয়া পৌরসভা যুবলীগের যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরীর মৃত মোহাম্মদ হোছাইনের ছেলে ও আহত যুবলীগ নেতা বেলাল উদ্দিন কামরান পৌরসভার ৮নং ওয়ার্ডের মাষ্টারপাড়ার নুর মোহাম্মদের ছেলে।

আহত যুবলীগ নেতা হাসানগীর হোছাইনের ভাই আওয়ামী লীগ নেতা আলমগীর হোছাইন জানান, এদিন রাত সাড়ে ৯টার দিকে হাসানগীর হোছাইন তার মোটরসাইকেল নিয়ে ভরামুহুরীস্থ বাড়ি থেকে চিরিঙ্গা সদরে যাচ্ছিলেন। হাসানগীর চকরিয়া থানা রাস্তার মাথা সড়কের ফায়ার সার্ভিসের সামনে পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা চিহিৃত ৪-৫জন অস্ত্রধারী সন্ত্রাসী তার পথ গতিরোধ করে।

ওইসময় তাকে কেন পথ গতিরোধ করা হয়েছে জানতে চাইলে তারা ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। তার মাথায় কুপানোর কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে বলে জানান তিনি। এসময় তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা সটকে পড়েন। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও পকেটে থাকা টাকাও লুট করে নিয়ে যায়। ওইসময় সন্ত্রাসীরা যুবলীগ নেতা বেলাল উদ্দিন কামরানকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এঘটনায় চকরিয়া পৌরশহরে দুইপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

আহত পৌর যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন এর বড়ভাই জাহাঙ্গীর হোছাইন বলেন, আমার পুরো পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত। দলের জন্য আমার পরিবার সদস্যরা ত্যাগ শ্রম সবই দিয়েছি। কতিপয় একটি মহল দীর্ঘদিন ধরে আমাদের পরিবারকে ধ্বংস করার জন্য একটি মহল নানাভাবে ষড়যন্ত্র করছে।

তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি সোসাইটি বায়তুল মাওয়া জামে মসজিদের কমিটি নিয়ে প্রতিপক্ষের লোকজন আমার পরিবার সদস্যদের নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছেন। এরআগেও সন্ত্রাসীরা হাসানগীর এর উপর হামলা করেছে। এবারও তারা হত্যার উদ্দেশ্য একইভাবে হামলা করেছে।

চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ বলেন, সোসাইটি বায়তুল মাওয়া জামে মসজিদের কমিটিতে আমাদের পক্ষে থাকা লোকজনকে নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। ওই ঘটনার জেরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যুবলীগ নেতা হাসানগীর হোছাইন ও যুবলীগ নেতা বেলাল উদ্দিন কামরানের উপর হামলা করেছে সন্ত্রাসীরা।

এদিকে চকরিয়া পৌর যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন ও বেলাল উদ্দিন কামরানকে হামলার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও যুবলীগ নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। তারা যুবলীগ নেতা হাসানগীর ও বেলাল উদ্দিনের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবী করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পৌরসভা যুবলীগ সভাপতি হাসানগীর হোছাইনকে কিছু চিহিৃত সন্ত্রাসী হামলা করেছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। 

Tag
আরও খবর