জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

অপরাধ দমনে টেকনাফ থানা জেলার শ্রেষ্ঠ,ওসিসহ তিন কর্মকর্তা পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফ মডেল থানা জেলার শ্রেষ্ঠ থানার সম্মাননা অর্জন করেছেন। একইসাথে অপরাধ দমনে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হন মুহাম্মদ ওসমান গনি, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন উপ- পরিদর্শক (এসআই) মো. মোজাহারুল ইসলাম ও শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে এএসআই আব্দুল জলিল এই সম্মাননা স্মারক অর্জন করেন।


বৃহস্পতিবার বিকেল কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক এবং অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফলতা পাওয়ায় সম্মাননার জন্য তাঁদের মনোনীত করা হয়েছে।কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম বিপিএম, পিপিএম (বার),এই ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা প্রদান করেন।


জানা যায়, টেকনাফ মডেল থানায় মাদক ও অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাফল্যজনক ভূমিকা রাখায় টেকনাফ থানা শ্রেষ্ঠ থানা, ওসি মুহাম্মদ ওসমান গনি শ্রেষ্ঠ ‘অফিসার ইনচার্জ ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হন। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাহারুল ইসলাম ও শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল জলিলকে ঘোষণা করা হয়েছে। তাদের এ সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম বিপিএম,পিপিএম (বার) এবং অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল মো. রাসেল পিপিএম (সেবা) মহোদয়ের দিক নির্দেশনায় টেকনাফ মডেল থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে। এ অর্জন আমাদের সামনের দিকে আগানোর পথে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে। এলাকার সব ধরণের অপরাধ নির্মূল করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতায় কামনা করেন।


এসময় আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার

অতিরিক্ত পুলিশ সুপার জসিম, সহকারী পুলিশ সুপারবৃন্দ,নয়টি থানার অফিসার ইনচার্জ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ,সিআইডি পুলিশের প্রতিনিধিগণ এবং বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার বৃন্দরা।

আরও খবর