জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

ফাগুনে মেরিন ড্রাইভ সেজেছে, পলাশ-শিমুলের অপরূপ সাজে

পাহাড় আর সাগরের কোল ঘেঁষা কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে দুই পাশে দেখা মিলবে ফাগুনের ফুল। গাছে গাছে রং ছড়াচ্ছে পলাশ ও শিমুল ফুল। পাখির কলতান ও বাহারি নানা ফুল শোভা বাড়িয়েছে বহুগুণ। প্রকৃতির এমন রূপ উপভোগ করছেন পর্যটকরা।


পলাশ, শিমুল, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির এসব গাছের ফুল ছেয়ে গেছে সমুদ্র সৈকতসহ মেরিন ড্রাইভ সড়ক। একপাশে সবুজের সমারোহ নিয়ে উঁচু পাহাড়, আরেক পাশে সমুদ্র। দুইপাশের সারি সারি পলাশ ও শিমুল গাছে ফুটেছে বাহারি ফুল। প্রকৃতির এমন দৃশ্য দেখে অভিভূত পর্যটকরা।


কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকরা বলছেন, শুধু সমুদ্র সৈকত নয়, কক্সবাজারে দেখার মতো অনেক কিছু রয়েছে। যেমন সরু মেরিন ড্রাইভের দুইপাশে ফুলগাছ। একপাশে সমুদ্র আর অন্যপাশে পাহাড়। এসব কক্সবাজারে বাড়তি সৌন্দর্য দিয়েছে। এসব দেখতে ভালো লাগে। মন চায় বারবার ফিরে আসতে।


ঢাকা থেকে আগত পর্যটক মোহাম্মদ শফিক বলেন,পরিবার নিয়ে এসেছিলাম কক্সবাজার ঘুরতে। ইনানী সমুদ্র দেখতে যাওয়ার পথে সড়কের দুইপাশে শিমুল ও রক্ত রাঙ্গা কৃষ্ণচূড়া এক অন্যরকম মুগ্ধতা ছড়াচ্ছে। এমন দৃশ্য আমি আগে কখনও দেখেনি। তাই গাড়ি থামিয়ে ছবি তুলছি।


ইশরাত নামে একজন পর্যটক বলেন, শুধু সমুদ্র সৈকত নয়, কক্সবাজারে দেখার মতো আরও অনেক কিছু আছে। তার মধ্যে মেরিন ড্রাইভ সড়কের শিমুল ফুলের এমন সুন্দর দৃশ্য। আমি মনে করি এইরকম গাছ আরও বেশি করে লাগানো দরকার।


টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অধিনায়ক আপেল মাহমুদ বলেন, সমুদ্র হাওয়া পাহাড়ের শীতলতার মাঝে ফুলে ফুলে সজ্জিত মেরিন ড্রাইভ ভ্রমণ রোমাঞ্চকর হয়ে উঠেছে। পর্যটকদের নিরাপত্তায় আমরা সবসময়ই প্রস্তুত।

আরও খবর