জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সেন্টমার্টিন বাজারে আগুন!

হেডলাইন দেখে চমকে যাওয়ার কোনো কারণ নেই। সেন্টমার্টিন বাজারে সত্যিই আগুন ধরেছে। আগুনটা লেগেছে নিত্য পণ্যের ওপর। ১০ টাকার লেবু ৪০ টাকা। আলু কেজিতে ৮০ টাকা, টমেটো ২০০ টাকা, ১০০ টাকার নিচে কোনো তরিতরকারি নেই।


বঙ্গোপসাগরের পাড়ের দ্বীপটিতে ৮০০ টাকা কেজির কমে কোনো মাছই নেই। বড় মাছ কেটে কেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার আর ইলিশের দাম কেজিতে ১৪০০ টাকা। ফার্মের মুরগি ৩০০ ও ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ১ কেজি ওজনের সাইজ তরমুজের দাম হাঁকাচ্ছে ২৬০ টাকা। একটু সাইজে বড় হলে ৩০০ থেকে ৪০০। ১৫০ টাকার খেজুর ৪০০ টাকা।


এছাড়াও পেঁয়াজ, রসুন,আদা, চিনি, ডাল, লবণ, ছুলা, ডিম, মসলা, দুধসহ নিত্যপণ্যের দাম দ্বিগুণে বিক্রি করছে সেন্টমার্টিন বাজারে।


জ্বালানি তৈল ডিজেল ১৪০ ও পেট্রোল/অক্টেন বিক্রি হচ্ছে ২০০ টাকা প্রতি লিটারে।


দেশের অন্যান্য অঞ্চলের বাজারের চাইতে সম্পূর্ণ আলাদা সেন্টমার্টিন বাজার। যেখানে নিত্যপণ্যের দাম দ্বিগুণে বিক্রি হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ীরা রমজান মাসকে তার্গেট করে থাকে। প্রয়োজনীয় মালামাল মজুত রেখে এবং তারা সুযোগসন্ধানী হয়ে মনোপলি বিজনেস করে ।


সেন্টমার্টিন বাজারে মুদির দোকানদার এনায়েত উল্লাহর কাছ থেকে নিত্য পণ্য ছড়া দামে বিক্রি করার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা সবকিছু টেকনাফ থেকে ক্রয় করে নিয়ে আসি। টেকনাফ ও সেন্টমার্টিন ঘাটে হাসিল ও লেভাররা আমাদের উপর জুলুম করে। একটা বস্তা টেকনাফ থেকে দোকান পর্যন্ত পৌঁছতে চার জায়গায় টাকা দিতে হয়।


সেন্টমার্টিন বাজারের আরেক দোকানদার হামিদ হোসেন বলেন, টেকনাফ ও সেন্টমার্টিন ঘাটে হাসিল বা টুলের নামে চাঁদাবাজি করে আসছে যুগের পর যুগ ধরে আমাদের দ্বীপবাসীর উপর। বাড়িতে ঘুমানের জন্য একটা কাঠ কিনলাম ৩ হাজার দিয়ে। আর সেটি টেকনাফ থেকে সেন্টমার্টিন আনতে খরচ গুনতে হয়েছে আমার আরো ৩ হাজার টাকা। এ যেন এক মগেরমুল্লুকের দেশে বসবাস করছি।


মাছ ব্যবসায়ী মঞ্জুর দুঃখ প্রকাশ করে বলেন, রমজান মাস চলছে। ইফতারের সময় ঠান্ডা পানীয় খাবার সবাই পছন্দ করেন। কয়েকদিন আগে আমার ফ্রিজটি নষ্ট হয়ে যায়। মেরামত করতে টেকনাফ নিয়ে যেতে দুই জায়গায় অনুমতি নিতে হয়েছে। এমনকি নিজের জন্য প্রয়োজনীয় কিছু আনতে বা নিয়ে যেতে অনুমতি লাগে। যা দেশের অন্য কোথাও নেই। সব আইনকানুন আমাদের দ্বীপের মানুষের উপর।

দিনমজুর আলী আকবর বলেন, "বেক্কুনর দাম বেশি, সাম্মে বাইরা, এট্টিয়ার জিনিস দুটিয়া বেচের, আল্লাহ জানে এ বছর বাইরা কেন অন" অর্থাৎ "সবকিছুর দাম বেশি। সামনে বর্ষা। এক টাকার জিনিস দুই টাকায় বিক্রি হচ্ছে। আল্লাহ জানে এ বছর বর্ষায় কেমন হয়"।


টেকনাফ ও সেন্টমার্টিন ট্রলার ঘাটে হাসিল বা টুল কমিয়ে সেন্টমার্টিন বাজারে নিত্য পণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছেন দ্বীপের স্থানীয় বাসিন্দারা।

Tag
আরও খবর