জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

চকরিয়ায় অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় নদীর পাড় থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ এখনও পরিচয় নিশ্চিত করতে পারেনি। পুলিশ ধারণা করছে শিশুটির বয়স আনুমানকি বয়স ১০-১২ বছর। তার পরণে স্কুল ড্রেস রয়েছে।বুধবার (১৩ মার্চ) সকাল ১০ টার দিকে চকরিয়া উপজেলার উপকুলীয় এলাকা বদরখালী ইউনিয়নের মাতামুহুরী নদীর পাড়স্থ ফেরিঘাট থেকে ওই শিশু লাশ উদ্ধার করা হয়।


চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব সরকার বলেন, বদরখালী ইউনিয়নের ফেরিঘাটস্থ নদীর পাড়ে এক শিশুর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে পুলিশ গিয়ে শিশুর লাশ উদ্ধার করে।


তিনি আরও বলেন, শিশুর বয়স আনুমানিক ১০-১২ বছর হবে। তার পরণে স্কুলে ড্রেস (গায়ে সাধা শার্ট আর এশ কালারের পেন্ট) ছিলো। পুলিশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে জানতে পারবো মৃত্যুর কারণ। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে বলেও জানান তিনি।

Tag
আরও খবর