জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সমুদ্র সৈকতে নামলো পঙ্খিরাজ ও রাজ ময়ূরী

কক্সবাজার সৈকতে পর্যটকদের নিরাপত্তা জোরালো ও পর্যটকদের আকর্ষিত করতে বীচে নামানো হল দুটি ময়ূর আকৃতির বীচ বাইক ও দুটি ঘোড়ার গাড়ি। এগুলোর নাম দেয়া হয়েছে পঙ্খিরাজ ও রাজ ময়ূরী।


সোমবার (১১ মার্চ) বিকেল ৪টায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এর নেতৃত্বে শুভ উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি আবুল কালাম সিদ্দিক ও অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা।


ট্যুরিস্ট পুলিশ জানায়,দেশের বিভিন্ন স্হান থেকে লাখ লাখ পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসেন।আগত পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সৈকতে ট্যুরিস্ট পুলিশের নিরাপত্তা জোরদার আরও সহজতর ও পর্যটকদের আকর্ষিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।


এসময় পর্যটক ও দর্শনার্থীরা বলেন,ট্যুরিস্ট পুলিশের এই উদ্যোগ পর্যটকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পর্যটকদের নিরাপত্তায় মুখ্য ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।পাশাপাশি সৈকতে পর্যটকদের আনন্দে নতুন মাত্রা যোগ হল।


ট্যুরিস্ট পুলিশের ডিআইজি আবুল কালাম সিদ্দিক বলেন,সৈকতে পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশের এই কার্যক্রম। বীচে ছিনতাইকারীদের হাতে কোন পর্যটক ক্ষতিগ্রস্ত বা হয়রানির শিকার হলে, ট্যুরিস্ট পুলিশ এই বীচ বাইক নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেবা দিতে পারে।অন্যদিকে পর্যটকদের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দেবে।


তিনি আরও বলেন, পর্যটন জোনকে নিরাপদ রাখতে ট্যুরিস্ট পুলিশ বদ্ধপরিকর। এখানে কাউকে অপরাধের স্বর্গরাজ্য গড়তে দেয়া হবে না।পর্যটক ও নিরাপদ পর্যটন জোন গড়ে তুলতে সকল প্রকার অসামাজিক কার্যকলাপ বন্ধ করে দেয়া হবে।এখানে কেউ যদি অপরাধ কর্মকাণ্ড করার চেষ্টা করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ট্যুরিস্ট পুলিশ।


ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ১২০ কিলোমিটার দীর্ঘ বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার। এ সমুদ্র সৈকতে বিভিন্ন সময় পর্যটক হয়রানি ও ছিনতাইয়ের শিকার হয়।এসব অপরাধ কর্মকাণ্ড বন্ধ করতে ট্যুরিস্ট পুলিশের এই উদ্যোগ। ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনায় ট্যুরিস্ট পুলিশের ডিআইজি আবুল কালাম সিদ্দিক এই উদ্যোগ গ্রহণ করেছেন।এরি প্রেক্ষিতে আজ সৈকতে দুটি ময়ূর আকৃতির বীচ বাইক ও দুটি ঘোড়ার গাড়ি নামানো হল।কক্সবাজার বাসীকে

নিরাপদ পর্যটন জোন উপহার দিতে ট্যুরিস্ট পুলিশ পর্যটন জোনে কোন প্রকার অপরাধ বরদাস্ত করবে না।সকল প্রকার অপরাধ বন্ধ করে একটি নিরাপদ পর্যটন জোন গড়ে তুলা হবে।

Tag
আরও খবর