জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফে র‌্যাবের অভিযানে বিদেশী মদ ও বিয়ারসহ আটক-১

আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড উত্তর জালিয়া পাড়ার দীঘির পূর্ব পাশে (আলম শাহের বাড়ি) এর আলমগীর প্রকাশ আলম শাহের মেয়ে ও নুর কায়েসের স্ত্রী শাবনুর প্রকাশ মনি (২৬)।


কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, রবিবার (১১ মার্চ) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়া এলাকাস্থ জনৈক মৃত আবুল কালামের বসত ঘরের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত ঘর থেকে কৌশলে পালানোর একপর্যায়ে র‌্যাবের আভিযানিক দল এক মহিলা মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত শাবনুর প্রকাশ মনি উক্ত বসত বাড়ির রান্না ঘরের ভিতর বিক্রির উদ্দেশ্যে বিদেশী মদ ও বিয়ার মজুদ রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলার দেহ ও রান্না ঘর তল্লাশী করে ১৪টি বিদেশী মদের বোতল (যার প্রতিটি বোতলের গায়ে ইংরেজীতে MANDALAY RUM লেখা আছে) এবং ১১০ ক্যান বিয়ার (যার প্রতিটি ক্যানের গায়ে ইংরেজীতে ANDAMAN GOLD LAGER SPECIAL BEER ALC 6.5% ABV লেখা আছে) উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাবনুর প্রকাশ মনি জানায় যে, সে ও তার স্বামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে বিয়ার ও বিদেশী মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে থাকে। পরবর্তীতে নিজেদের হেফাজতে বসত বাড়ি ও রান্না ঘরের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য লুকিয়ে মজুদ রাখে এবং তাদের সুবিধামত সময়ে বেশি দামে মজুদকৃত মাদকদ্রব্য স্থানীয় এলাকাসহ জেলার অন্যান্য স্থানেও বিক্রয় করে আসছিল বলে জানায়।


তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত মহিলা মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


Tag
আরও খবর