জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

১ কেজি মুরগীর ওজন ৮শ গ্রাম! প্রতিবাদ করায় চকরিয়ায় পুলিশের উপর হামলা…

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চিরিংগা কাঁচাবাজারের মুরগি ব্যবসায়ীরা ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে।তারা কেজিতে ৮০০শ গ্রাম দিচ্ছে ক্রেতাকে।

চকরিয়া থানার কনস্টেবল মিজানুর রহমান মুরগি ক্রয় করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন।তাকে ওজনে কম দেয়ার প্রতিবাদ করলে ব্যবসায়ীরা তার উপর হামলা চালায় ।

শনিবার ৯ মার্চ রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের কাচাঁ বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ সদস্য মিজান জানায়,থানার মেসের জন্য এক বিক্রেতার কাছ থেকে কেজি ৩৩০ টাকা করে ছয়টি সোনালী মুরগি কিনেন তিনি।মিটারে দেয়া হলে একপাশে এসব মুরগির ওজন হয় ৬ কেজি ৫শ ৩৬ গ্রাম।ওজন মিটারের বিপরীত দিকে উঠে ৫ কেজি।কারসাজি করে দেড় কেজি বেশি ওজন দেখিয়ে দাম আদায়ের প্রতিবাদ করলে ওই মুরগী বিক্রেতাসহ আশপাশের অন্যান্য মুরগী বিক্রেতারা মিলে তার উপর হামলা চালায় এবং তাকে লাঞ্ছিত করে।

স্থানীয় ক্রেতারা বলেন.যেখানে পুলিশ সদস্যকে ওজনে কম দিচ্ছে।অন্যান্য মানুষদের আরো কম দিবে এসব অসাধু ব্যবসায়ীরা।তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এছাড়াও কাচাঁ বাজারের মাংস,মাছ ব্যবসায়ীদের ওজন মিটার সঠিক আছে কিনা খতিয়ে দেখার অনুরোধ জানান প্রশাসনের প্রতি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানায়-ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় একজন ক্রেতার উপর ব্যবসায়ীর হামলা দুঃখজনক।আহত পুলিশ সদস্য ব্যবসায়ীদের পরিচয় দেওয়ার পরেও তার উপর হামলা করেছে।পরে ঘটনাস্থলে পুলিশের টিম গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। বিষয়টি নিয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর