জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আজ থেকে মেরিন ড্রাইভে চলবে ছাদখোলা বাস

আজ (১০) জানুয়ারি থেকে ছাদখোলা দ্বিতল বাসে চড়ে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পযটকেরা। সকাল সাড়ে ৯টায় সৈকতের লাবণী পয়েন্ট থেকে এই বাসগুলো যাত্রী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে করবে।


জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সমুদ্রের কোল ঘেঁষে নির্মিত ৮০ কিলোমিটার দীর্ঘ এই সড়কে চলবে ৩টি বাস। যেখানে পর্যটকরা ৬০০-৭০০ টাকার মধ্যে পুরোদিন মেরিন ড্রাইভ সড়ক হয়ে ৬টি পর্যটন স্পট ঘুরে দেখার সুযোগ পাবেন।

জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইয়ামিন হোসেন জানান, পর্যটকদের জন্য প্রতিদিন প্রথম ট্রিপে সৈকতের লাবনী পয়েন্ট থেকে বাস ছাড়বে সকাল ৯ টায়। আর দ্বিতীয় ট্রিপে ছাড়বে সকাল সাড়ে ১০টায়। লাবনী পয়েন্ট থেকে ৭৫ আসনের একটি বাস যাত্রীদের উখিয়ার রেজু সেতু পর্যন্ত নিয়ে যাবে। এরপর যাত্রীরা অটোরিকশায় চড়ে সেতু পার হয়ে উঠবে ওপারে অপেক্ষমাণ বাসে। সেখান থেকে বাস যাবে টেকনাফের সাবরাংয়ের জিরো পয়েন্ট পর্যন্ত। রেজু সেতুর ওপার থেকে টেকনাফগামী দুই বাসের একেকটির যাত্রী ধারন ক্ষমতা ৫৯ জন। প্রায় ৯ ঘন্টার ভ্রমনপথের বিরতিতে যাত্রীরা নিজেদের উদ্যোগে খাবার খাবেন। আর ট্যুরিস্ট বাসগুলোর সার্বিক ব্যবস্থাপনায় থাকবে জেলা প্রশাসন।

তিনি জানান, দ্বিতল বাসের আপার ডেকে (ছাদখোলা অংশে) জনপ্রতি ভাড়া পড়বে ৭০০ টাকা। আর নিচতলায় জনপ্রতি ভাড়া পড়বে ৬০০ টাকা করে।


কক্সবাজার জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, বর্তমানে পর্যটকরা মেরিন ড্রাইভ সড়কের পর্যটন স্পটগুলো ভ্রমন করেন জিপ, সিএনজি অটোরিকশা ও ইজিবাইকে চড়ে। ছাদ খোলা বাসগুলো যুক্ত হলে পর্যটকরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কের পর্যটন স্পটগুলো ঘুরতে পারবেন।

জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, 'এই বাস সার্ভিস চালুর মধ্যদিয়ে পর্যটকরা মেরিন ড্রাইভ সড়কের সমুদ্র-পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যে আরও বেশি মুগ্ধ হবেন। এটি নি:সন্দেহে কক্সবাজারের প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়াবে।'

তিনি বলেন, 'আমরা পর্যটকদের কথা চিন্তা করে এ বাসগুলো চালুর উদ্যোগ নিয়েছি। এ বাস চালুর ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা ছিল। ডালপালা কাটার ক্ষেত্রে আমাদের প্রায় এক মাস সময় ব্যয় করতে হয়েছে। যাওয়ার পথে যাত্রীদের রেজুখালের এপারে একবার নামতে হবে। আবার ওই পারে গিয়ে অন্য বাস উঠতে হবে। তারপরও পর্যটকদের সুবিধার্থে আমরা এই সেবাটি চালু করতে চাই। এজন্য সড়ক পরিবহন কর্পোরেশনের কর্তৃপক্ষের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যৌক্তিক পর্যায়ে ভাড়া নির্ধারণ করেছি।'

এর আগে, গত বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ও কক্সবাজার জেলা প্রশাসনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

এসময় বিআরটিসির পরিচালক ড. অনুপম সাহা বলেন, 'বিআরটিসির লাল-সবুজের বাহন আজ এক অনন্য উচ্চতায়। আমরা বিভিন্ন জেলায় এই নেটওয়ার্ক বৃদ্ধি করার চেষ্টা করছি। এই প্রয়াসের অংশ হিসেবে কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট বাস চালু করা হচ্ছে। এর আগেই আমরা টাউন সার্ভিস শুরু করে দিয়েছি। পর্যায়ক্রমে আমরা যখন বাস ডিপো চালু করতে পারব তখন এই জেলার সাথে অন্যান্য জেলার আন্ত:নগর সংযোগ বৃদ্ধি পাবে। যে ট্যুরিস্ট বাস এখানে চলবে তা নিঃসন্দেহে জনপ্রিয় হবে। আমি আশা করি, এখানে এই রাষ্ট্রীয় সম্পদটির সর্বোত্তম ব্যবহার হবে। অচিরে এখানে আরও বাস যুক্ত করা সম্ভব হবে।

Tag
আরও খবর