জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

টেকনাফ শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া হতে ৭০হাজার পরিত্যক্ত ইয়াবার চালান জব্দ

টেকনাফ শাহপরীর দ্বীপে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে মাদক কারবারীদের ফেলে যাওয়া পরিত্যক্ত ৭০হাজার ইয়াবার চালান জব্দ করেছে।


সুত্র জানায়,৯জানুয়ারি ভোর পৌনে ৬টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শাহপরীরদ্বীপ বিওপির জওয়ানেরা মায়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধ টহলদল দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে প্রায় ৫শ গজ দক্ষিণ-পূর্ব দিকে জালিয়াপাড়ায় গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধ এবং নাফনদীতে টহলরত নৌ টহলদল নৌকার আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর ২/৩জন ব্যক্তি একটি কাঠের নৌকা নিয়ে সীমান্তের শূণ্য লাইন হতে প্রায় ১.৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জালিয়াপাড়ায় নাফ নদীর তীরের দিকে আসতে দেখে। তখন বিজিবি টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা একটি ব্যাগ নদীতে ফেলে নৌকা হতে লাফিয়ে দ্রæত দৌড়ে ঘন কুয়াশায় পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল উক্ত স্থানে পৌঁছে তল্লাশী করে নাফ নদীতে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ৭০হাজার ইয়াবা উদ্ধার করে। 



টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, বিজিবি টহলদল উক্ত এলাকায় সকাল সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে কোন চোরাকারবারী বা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। ###

Tag
আরও খবর