জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

গৃহহীন সাত হাজার রোহিঙ্গা, শীতে দুর্ভোগ

ভোট নিয়ে যখন ব্যস্ত বাংলাদেশ, মধ্যরাতের আগুনে তখন নিজেদের মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে আশ্রিত সাত হাজার রোহিঙ্গা।


৭ জানুয়ারি (রোববার) রাত ১ টায় উখিয়ার ৫নং রোহিঙ্গা ক্যাম্পে সি ব্লকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন পার্শ্ববতী এ, বি ও ডি ব্লকে ছড়িয়ে পড়ে, নিয়ন্ত্রণে নিতে সময় লাগে ৩ ঘন্টা।



ভোর চারটার দিকে ফায়ারসার্ভিসের ১১ টি ইউনিট, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার শফিকুল ইসলাম।


তিনি বলেন, ” শীতকাল হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, তারপরেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে সমন্বিত চেষ্টার কারণে।”


শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের প্রাপ্ত তথ্যানুযায়ী, অগ্নিকান্ডে ৮৪২ টি ঘরের পাশাপাশি ১২০টির মতো বিভিন্ন প্রাতিষ্ঠানিক অবকাঠামো পুড়ে গেছে।


ক্ষতিগ্রস্ত ৭ হাজার রোহিঙ্গার জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত আছে বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।


তিনি বলেন, ” ক্ষয়ক্ষতি নিরুপণের পর থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত আছে। ”


এখন পর্যন্ত অগ্নিকান্ডের কারণ নিশ্চিত না হওয়া গেলেও ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।


আরএসওপন্থী হওয়ায় আরসার সাথে বিরোধ ছিলো সি ব্লকের হেড মাঝি হামিদের, যার ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে রোহিঙ্গাদের ছড়ানো এক হোয়াটস এপ ভিডিওতে বলতে শুনা গেছে।


পরিস্থিতি স্বাভাবিক রাখার সাথে সাথে অগ্নিকান্ডের রহস্য উদঘাটনে তৎপরতা অব্যাহত রেখেছে এপিবিএন বলে জানান ১৪-এপিবিএনের অধিনায়ক ( অতিঃ ডিআইজি) মোহাম্মদ ইকবাল।


শীতকাল হওয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পোহাতে হচ্ছে নিদারুণ দুর্ভোগ। রোহিঙ্গা নারী সামসিদা (৩৪) তার সব অবলম্বন হারিয়ে ৪ সন্তান নিয়ে থাকছেন খোলা আকাশের নিচে।


সামসিদা বলেন, ” আমার স্বামী মায়ানমারের জেলে বন্দী, কোন রকমে আত্নীয় স্বজনদের সহযোগিতায় বেচে আছি। আগুন আমার সব কেড়ে নিয়েছে, জানিনা এই শীতে কি করবো।”


এর আগে সর্বশেষ গত ৩১ ডিসেম্বর শনিবার দিবাগত রাত ২টা বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকে এই আগুন লাগে। এতে পুড়ে গ আনুমানিক ৫০টি বসতঘর।


২০২৩ সালের ৫ মার্চ ১১ নং রোহিঙ্গা ক্যাম্পের একটি ব্লকে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায় ২ হাজার ২০০ ঘর, ক্ষতিগ্রস্ত হয় ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা। এর আগে ২০২১ সালের ২২ মার্চ তিনটি ক্যাম্পে একসঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ১১ জনের মৃত্যু ও পাঁচ শতাধিক আহত হন। পুড়ে গিয়েছিল ৯ হাজারের বেশি ঘর।


Tag
আরও খবর