জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

পেকুয়ায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, ৮শ জনের বিরুদ্ধে মামলা

নির্বাচন বর্জনের দাবিতে কেন্দ্রীয় বিএনপির ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে পিকেটিং করার সময় কক্সবাজারের পেকুয়ায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩২ জনের নাম উল্লেখসহ ৮শত জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে থানা পুলিশ।


রবিবার (৭ জানুয়ারি) রাতে এ ঘটনায় পেকুয়া থানার এস আই (নি.) ছৈয়দ সফিউল করিম বাদী হয়ে পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটকে প্রধান আসামি করে ৩২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৭০০ থেকে ৮০০ জনকে বিবাদী করে এজাহার দায়ের করেন। ওসি এজাহার পেয়ে মামলা রুজু করেন যার নং-০৬।


এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন ও আগের দিন উল্লেখিত আসামিরা হরতালে সমর্থনে পেকুয়া সদর ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় রাস্তায় টায়ার জ্বালানি অগ্নিসংযোগ করে এবং গাড়ী ভাংচুর চালায়। এছাড়াও পুলিশের উপর হামলা চালিয়ে দুই পুলিশ সদস্য কে আহত করে এমনকি মানুষের যানমালের ক্ষতিসহ সরকারী কাজে বাধাঁ প্রদান করার অপরাধে এ মামলা দায়ের করে। মামলায় আসামী করা হয় পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, পেকুয়া সদর ইউপির প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা শাহ নেওয়াজ আজাদ এমইউপি, যুবদল নেতা সদর ইউপির সদস্য সাজ্জাদ হোসেন এমইউপি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাঈদী রহমান, শ্রমিক নেতা মনসুর আলমসহ ৩২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৭০০ থেকে ৮০০ জনকে বিবাদী করা হয়।


উল্লেখ্য যে, ৬ জানুয়ারি সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যায়িত করে তা বর্জনের দাবীতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সকাল সন্ধ্যা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় পিকেটিং এবং রাস্তায় টায়ারে আগুন চালিয়ে হরতাল পালন করছিল। এসময় বেশকয়েকটি যানবাহন ভাঙচুর করে। বিকাল ৫ টায় পেকুয়া সদর ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটের নেতৃত্বে নেতাকর্মীরা পিকেটিং করার সময় পেকুয়া থানার একদল পুলিশ তাদের উপর গুলিবর্ষণ করে ছত্র ভঙ্গ করে। এসময় যুবদল সভাপতি মুকুট, ছাত্রদল নেতা সাকিসহ বেশকয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়।


এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াছ মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করেন এবং কাউকে আটক করা যায়নি বলে জানান।

Tag
আরও খবর