জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

অপহরণের ৫ দিন পর মুক্তিপণ দিয়ে ফিরল ২ কিশোর

কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই কিশোরকে ৫ দিন পর ছেড়ে দেওয়া হয়েছে।


পরিবারের সদস্যরা মুক্তিপণের ২ লাখ টাকা পরিশোধের পর রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এই ২ জনকে ছেড়ে দেওয়া হয়।


বিষয়টি জানিয়েছেন বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ।


অপহৃত ২ কিশোর হলেন— বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার জাগির হোসেনের ছেলে আবদুর রহমান (১৭) ও নোয়াখালী পাড়ার আলী হোসেনের ছেলে জোবাইর হোসেন (১৬)। দুই জনই একটি ফার্নিচারের দোকানের কর্মচারি।


বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ জানিয়েছেন, গত ২ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে এই দুই কিশোরকে অপহরণ করা হয়। সকালে কিশোরের পরিবারে ফোন করে দাবি করা হয় ১০ লাখ টাকা মুক্তিপণ। এরপর থেকে দফায় দফায় যোগাযোগের মাধ্যমে পরিবারের সদস্যরা ২ লাখ টাকা পৌঁছানোর পর রোববার সন্ধ্যায় এদের ছেড়ে দেওয়া হয়।


বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মশিউর রহমান জানান, বিষয়টি সম্পর্কে পরিবারের পক্ষে কেউ লিখিতভাবে জানাননি। এলাকার লোকজনের কাছে জানা গেছে ২ কিশোর ফিরেছে। তবে মুক্তিপণ প্রদানের বিষয়টি জানেন না তিনি।

Tag
আরও খবর