জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজার-৩ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার মিজান সাঈদ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ।


রোববার (০৭ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানকে ভোট গ্রহণ স্থগিত করে পুনঃনির্বাচনের লিখিত আবেদন জানান ব্যারিস্টার মিজান সাঈদ।



ব্যরিস্টার মিজান সাঈদ বলেন, নৌকার কর্মীসমর্থকরা ১২১ কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে। জাল ভোট দেয়া হয়েছে, একজনে ৩০/৪০ টা জাল ভোট দিচ্ছে এমন অভিযোগ মিনিটে মিনিটে পাচ্ছিলাম। এছাড়া প্রিজাইডিং অফিসারকে টাকার বিনিময়ে ম্যানেজ করে কেন্দ্র দখল করেছে। একজন প্রিজাইডিং অফিসারকে ১ লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে ১ হাজার ভোট কাস্ট করে দেওয়া হবে এমন চুক্তিতে। সুতরাং এখন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নাই। এই অবস্থায় রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। যেখানে ভোট স্থগিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে নাহয় পুনঃনির্বাচন দিতে হবে।


এই আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৯ হাজার ৬১০ জন। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। যেখানে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্যারিস্টার মিজান সাঈদ।


এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ভোট বর্জনের ঘোষণা দেন জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী নুরুল আমিন সিকদার ভুট্রো।


Tag
আরও খবর