জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারে ৫৫৬ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি কম

কক্সবাজারের ৪টি সংসদী আসনের ৫৫৬টি ভোট কেন্দ্রে চলছে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ। সকাল ৮ টা থেকে শুরু হয় ভোট উৎসব।


সকাল সাড়ে ৮ টায় শহরের বার্মিজ স্কুল, টেকপাড়া প্রাইমারি ও হাশেমিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারের উপস্থিতি নগন্য। কিছুক্ষণ পর পর ৪-৫ জন করে কেন্দ্রে আসছে। ২-৩ মিনিটের মধ্যে ভোট দিয়ে চলে যাচ্ছে। কোন ঝামেলা ছাড়া ভোট দিতে পেরে তারা সবাই খুশি। সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির চিত্র ছিল এমনই। তবে ১০ টার পর থেকে ভোটারের সংখ্যা বাড়তে থাকে।


বাংলা বাজার ছুরুতিয়া মাদ্রাসা কেন্দ্রে ৭০ বছরের বয়োবৃদ্ধ জামাল আহমেদ পায়ে সমস্যা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভোট দিতে এসেছেন। তিনি বলেন, ‘ভোট দেওয়ার জন্য ভোর সকালে ঘুম থেকে উঠে। একজন প্রার্থীর কর্মীদের সহায়তায় ভোট দিলাম। কোন সমস্যা হয়নি।’


রাশেদা আক্তার নামে এক নারী ভোটার জানান, ‘ঝামেলা ছাড়া ভোট দিতে পেরে ভালোই লাগছে। পরিবারের সবাই দুপুরের মধ্যে ভোট দিয়ে দিবে।’


হাশেমিয়া কামিল মাদ্রাসার প্রিসাইডিং অফিসার জাহেদুর রহমান বলেন, ‘সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়। কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ‘


জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, কক্সবাজার জেলার চার সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লক্ষ ৫০ হাজার ৯৬০ জন। তন্মধ্যে, পুরুষ ভোটার ৮ লক্ষ ৭৩ হাজার ৪৮০ জন এবং মহিলা ভোটার ৭ লক্ষ ৭৭ হাজার ৪৭৮ জন। হিজড়া ভোটার রয়েছে জেলার মধ্যে টেকনাফে মাত্র ২ জন।


জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, ‘কক্সবাজারের চারটি আসনের সব কটি কেন্দ্রকেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই কিংবা কোনো ধরনের গোলযোগের সুযোগ কাউকে দেওয়া হবে না। নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

Tag
আরও খবর