জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: কক্সবাজার চলছে ভোটগ্রহণ

উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪টি আসনে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।


সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার সদর ও শহরের কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।


কক্সবাজার সদর ৩ আসনের কয়েকটি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে প্রিসাইডিং অফিসারদের সাথে কথা বলে জানা গেছে

সুষ্ঠু নির্বাচনের জন্য তারা সবসময় প্রস্তুত। নিদিষ্ট সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে যা বিকাল ৪ টা পর্যন্ত চলবে।


কক্সবাজারের জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,

কক্সবাজার জেলার ৪ টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লক্ষ ৫০ হাজার ৯৬০ জন। তারমধ্যে,পুরুষ ভোটার ৮ লক্ষ ৭৩ হাজার ৪৮০ জন এবং মহিলা ভোটার ৭ লক্ষ ৭৭ হাজার ৪৭৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে জেলার মধ্যে টেকনাফে মাত্র ২ জন। ৪ টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ৫৫৬ টি। ভোট কক্ষ (বুথ) রয়েছে স্থায়ী ৩ হাজার ৫০৭ টি। পুরো জেলায় অস্থায়ী বুথ রয়েছে ১৬ টি। ৪ আসনে সংসদ সদস্য প্রার্থী ২৬ জন, যার মধ্যে রয়েছে ২ জন নারী, অন্যদিকে প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র ৬ জন। ১০ টি রাজনৈতিক দল দলীয় প্রতিকে অংশ নিচ্ছে কক্সবাজারের ৪ টি আসনে।



জানা গেছে, নির্বাচন উপলক্ষে রোববার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে নির্বাচনের সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনী সব সরঞ্জাম ভোটকেন্দ্রে এর আগে পৌঁছে গেলেও আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Tag
আরও খবর