জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

১৪১ কে‌জির ২‌টি পা‌খি মাছ‌ের দাম ৩২ হাজার টাকা!

কক্সবাজার ফিসা‌রিঘা‌টে শুক্রবার দু‌টি ৭০ ও ৭১ কে‌জির পা‌খি মাছ নি‌য়ে বেশ আগ্রহ তৈ‌রি হয়। স্থানীয়ভা‌বে পাখি মাছ হি‌সে‌বে প‌রি‌চিত এ মাছ‌টি সোর্ড ফিস না‌মেও প‌রিচিত। বি‌ক্রেতা এর একেক‌টি মা‌ছের দাম চে‌য়ে‌ছেন ১৬ হাজার টাকা। বি‌দে‌শি পর্যটক‌দের পাশাপা‌শি পার্বত‌্য চট্টগ্রা‌মেও এ মাছ‌টি বেশ জন‌প্রিয় ব‌লে জানান বি‌ক্রেতা। এ দু‌টি বড় মা‌ছের পাশাপা‌শি ১০ কে‌জি থে‌কে শুরু ক‌রে প্রায় ৬০ কে‌জি পর্যন্ত বেশ ক‌য়েক‌টি পা‌খি মাছও উঠে‌ছে এদি‌নের বাজ‌ারে। ২০০ টাকা ২৫০ টাকা কেজি দ‌রে এগু‌লো বি‌ক্রি হয় ব‌লে জানান মাছ ব‌্যবসায়ীরা।

এদি‌কে শুক্রবার সাপ্তা‌হিক ছু‌টির দি‌নে মাছ ধরার ট্রলার কিছুটা কম ভিড়ে‌ছে। তারপরও রূপচাঁদা, ভেট‌কি, চিং‌ড়ি, পোমা, সুরমা, বাইম, ইলিশসহ নানা প্রজা‌তির মামু‌দ্রিক মা‌ছে জমজমাট ছিল কক্সবাজার ফিসা‌রিঘাট।



ফিসা‌রিঘা‌টে মাছ খালাস করা ট্রলা‌রের এক জে‌লে জানান, ১০ দিন সাগ‌রে মাছ ধ‌রে তারা প্রায় ৫ লাখ টাকার মাছ পে‌য়ে‌ছেন। এর ম‌ধ্যে ৩ হাজার পিস ইলিশ প্রায় ৪ লাখ টাকায় বি‌ক্রি হ‌তে পাার ব‌লে জানান তি‌নি। খরচ বাদ দি‌লে এবার তা‌দের সা‌ড়ে ৩ লাখ টাকা লাভ হ‌তে পা‌রে এমন‌টি আশা কর‌ছেন তি‌নি।



এদি‌কে ফিসা‌রিঘা‌টে সাগরে ধরা পড়া বি‌ভিন্ন সাইজের ইলিশও আস‌ছে। ধরারপড়া ইলি‌শের ম‌ধ্যে ছোট ও মাঝা‌রি আকা‌রের ইলিশই বে‌শি। বড় সাইজের ইলিশ এখ‌নো কম ধরা পড়‌ছে। এদিন সাইজ অনুযায়ী প্রতি কে‌জি ইলিশ ৫০০ টাকা থে‌কে ১ হাজার ৫০০ টাকায় বি‌ক্রি হ‌চ্ছে ব‌লে জানান মাছ ব‌্যবসায়ীরা।


বড় ট্রলারগু‌লো থে‌কে যেসব ব‌্যবসায়ীরা ছোট ট্রলারে ক‌রে মাছ কি‌নে আনেন তারাও জানান, বর্তমা‌নে ছোট আকা‌রের ১ মণ ইলিশ ২০ থে‌কে ৩০ হাজার টাকা, মাঝা‌রি আকা‌রের ইলিশ ৬০ থে‌কে ৭০ হাজার টাকা এবং বড় আকা‌রের ১ মণ ইলিশ ১ লাখ টাকায় কেনা বেচা হ‌চ্ছে।


ফিসা‌রিঘা‌টে টুনা বা সুরমা মাছ আকার ভে‌দে প্রতি কে‌জি ২০০‌ থে‌কে ২৭০ টাকা, কোরাল ৭০০‌ থে‌কে ১ হাজার ২০০ টাকা, গুইজ্জা মাছ ২৫০ থে‌কে ৪৫০ টাকা, শাপলা পাতা ২০০ থে‌কে ৪০০ টাকা, কৈ কোরাল ৩০০ থে‌কে ৪৫০ টাকা, লাল কোরাল ৬০০‌ থে‌কে ৭৫০ টাকা, মামু‌দ্রিক পাঙাস মাছ ২৫০ থে‌কে ৪৫০ টাকায় বি‌ক্রি হ‌চ্ছে। পাইকা‌রি ছাড়াও কক্সবাজার ফিসা‌রিঘা‌টে খুচরাভা‌বেও মাছ বি‌ক্রি হ‌চ্ছে। ত‌বে সে‌ক্ষে‌ত্রে ক্রেতা‌দের কে‌জি‌তে ২০ থে‌কে ৫০ টাকা বে‌শি গুন‌তে হ‌চ্ছে।



এদি‌কে সাম‌নে ইলিশ আরো বে‌শি প‌রিমা‌নে ধরা পড়‌লে তখন দাম আরো ক‌মে আসবে ব‌লেও জানান ব‌্যবসায়ীরা।


Tag
আরও খবর