জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কক্সবাজারের প্রধান সড়কে নেমে এলো পেঙ্গুইন!

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও বহুবিধ প্রাকৃতিক সৌন্দর্য্য ঘেরা পর্যটন নগরী কক্সবাজার। সৈকতের পাড়ে বসে প্রিয় পানীয়ের গ্লাসে চুমুক দিতে দিতে কিংবা প্রিয়জনের হাত ধরে ঝালমুড়ি খেতে খেতে সূর্যাস্ত দেখার কথা ভাবলেই মাথায় আসে কক্সবাজার সমুদ্র সৈকতের নাম। যেখানে সারাবছর সারাদেশের ভ্রমণপিপাসুরা ছুঁটে আসে কক্সবাজারের স্বাদ নিতে। আর নাতিশীতোষ্ণ এই সমুদ্র শহরে যদি দেখতে পাওয়া যায় হিমজগতের পাখি পেঙ্গুইন, তবে বিষয়টি খুব বেশি দারূন না? হ্যাঁ ঠিক তাই দেখা গিয়েছে কক্সবাজারে।


কক্সবাজার শহরের সি কুইন হোটেলের সামনে প্রধান সড়কের মাঝেই একটি ব্লু পেঙ্গুইন জাতের পাখি দেখা গিয়েছে! তবে এটি আসল পেঙ্গুইন নয়। এটি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে পেঙ্গুইনের আকারে সিমেন্টের তৈরি ডাস্টবিন। ডাস্টবিনটি মূলত ময়লা ফেলার জন্য তৈরি হলেও রাস্তার মাঝখানে রাখা হয়েছে কি কারণে তা জানতে চায় টিটিএন কৌতূহলী টিম।


Ezoic

কক্সবাজার শহরের ৫ দশমিক ২ কিমি প্রধান সড়কের সংস্কার ও প্রশস্তকরণের কাজ সম্পন্ন করেছে কউক। হলিডে মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত প্রশস্ত করা হয়েছে সড়কটির। যার সুফল ভোগ করছে কক্সবাজারবাসী। তবে ইদানিং রাস্তার কিছু সমতল মাটি দেবে যাওয়ায় বিপাকে পড়ছে চালকরা। তদ্রুপ শহরের গুনগাছতলায় মাঝপথে দেবে যাওয়া স্থান চিহ্নিত করতে এবং দূর্ঘটনা এড়াতে কউকের ডাস্টবিনটি অস্থায়ীভাবে বসানো হয়।


এ ব্যাপারে প্রাইভেট গাড়িচালক মো: সুলতান বলছেন,“রাস্তার মাঝে গর্ত থাকায় এমনিতেই বিপাকে পড়ছি। তার উপর এতো বড় পেঙ্গুইন আকৃতির ডাস্টবিন বসিয়ে দিয়ে চালকদের আরো বেশি বিভ্রান্তি করে তুলছে।”


শহরের আরেক রিক্সাচালক মো: সোলাইমান বলেন, “রাস্তার মাঝে এমন খানাকন্দে পড়ে প্রতিদিন আমার রিক্সার ক্ষতি হচ্ছে এবং যাত্রীরা পড়ে গিয়ে আহত হচ্ছে।”



এবিষয়ে কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব এইচ এম নজরুল ইসলাম বলেন, “সরকার শত কোটি টাকার রাস্তার সংস্কার করেছে। এরমধ্যে ছোটখাটো খানাকন্দের কারণে পুরো উন্নয়নের সুনাম ব্যাহত হচ্ছে।”


প্রধান সড়ক সংস্কারসহ সরকারের বড় বড় প্রকল্প বাস্তবায়নের পর পর্যটন শহরের আশপাশের অবকাঠামোগত উন্নয়ন,সৌন্দর্যবর্ধণ ও তার যথাযথ রক্ষণাবেক্ষণের প্রতি জোর দেওয়া উচিত বলে মনে করছেন সচেতনমহল।


আরও খবর