জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে: মুজিবুর রহমান

বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। ষড়যন্ত্রকারী বিএনপি-জামায়াত নানাভাবে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। মানুষকে ভয় দেখাতে চায়। আমরা জাতির কাছে এবং বহির্বিশ্বের কাছে সুষ্ঠু নির্বাচন দেখাতে চাই।


মঙ্গলবার (২ জানুয়ারী) কক্সবাজার পৌর আ.লীগের আওতাধীন ৭ ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এ কথা বলেন।




সভায় প্রধান বক্তা ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।


উক্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা কাজী শামীম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ পরিমল কান্তি দাস, সহ-সভাপতি আসিফ উল মওলা, সহ-সভাপতি সেলিম নেওয়াজ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য ইসমত আরা ইসমু, মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভীন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জহিরুল কাদের ভুট্টো, স্বেচ্ছাসেবক লীগ জেলার সাবেক নেতা কাজী রাসেল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রমজান আলী, ইয়াকুবুল ইসলাম রনি, জয়নাল আবেদীন, আজীম সওদাগর, রুবেল হোসেন, আলমগী আলিফ,

৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রায়হান সোবেদার, কানন বিশ্বাস, বলরাম দাশ, বেলাল হোসেন-সহ-সভাপতি,পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ আবু তাহের হেলালী।


এছাড়া ৭ ও ৮ নং ওয়ার্ডে পথসভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাফর আলম, পরিচালনা করেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ এবং ৮নং ওয়ার্ড পথসভা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দুলাল দাস এর সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমির উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, পৌর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল আলম পেটান, সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা, সদস্য সাগর পাল সাজু, এডভোকেট জহিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা প্রকৌশলী অন্তিক চক্রবর্তী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন,সহ-সভাপতি বদি আলম (মাঝি) যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাওন, দপ্তর সম্পাদক আদিত্য পাল,সাংগঠনিক সম্পাদক রাজেনুল ইসলাম শিপু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারাধন রুদ্র, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুজিদ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফারুক রুবেল শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক রনি দে সদস্য রবি আলম,মোঃরসিদ,মিজানুর রহমান ২নং ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ ইমরান সহ আরও অনেকে।



নেতৃবৃন্দ আরো বলেন, নৌকা উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক। নৌকা বিজয়ী হলে মানুষ পুনরায় নিজের অধিকার ফিরে পাবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ডগুলো জনসম্মুখে তুলে ধরে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে প্রত্যেক ব্যক্তির কাছে নৌকায় ভোট চাইতে হবে। নৌকার বিজয়ে পুনরায় প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা, আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে বিনির্মিত হবে স্মার্ট বাংলাদেশ।


Tag
আরও খবর